Journalbd24.com

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • প্লে-অফ নিশ্চিত করল মুম্বাই
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০ ১২:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০ ১২:২৮

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    প্লে-অফ নিশ্চিত করল মুম্বাই

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০ ১২:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০ ১২:২৮

    প্লে-অফ নিশ্চিত করল মুম্বাই

    মরুশহরে ত্রয়োদশ আইপিএলের প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল মুম্বাই ইন্ডিয়ান্স। খেতাব ধরে রাখার লক্ষ্য নিয়েই রোহিত শর্মা নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স পাড়ি দিয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। এখনও অবধি সেই লক্ষ্যে তারা দারুণভাবে সফল। দু’ম্যাচ বাকি থাকতেই প্লে-অফের টিকিট নিশ্চিত করে ফেলল তারা।

    বৃহস্পতিবার দুবাইয়ে লিগের ত্রয়োদশ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের কাছে হারতেই প্লে-অফ নিশ্চিত হয়ে গেল রোহিত শর্মা অ্যান্ড কোম্পানির।

    বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৫ উইকেটে হারানোর পরেই প্লে-অফ কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল চারবারের চ্যাম্পিয়নদের। অপেক্ষা ছিল সিলমোহরের। এদিন চেন্নাই সুপার কিংসের কাছে নাইটরা হারতেই মুম্বাইয়ের প্লে-অফে যোগ্যতা অর্জনের বিষয়ে সিলমোহর পড়ে গেল। কলকাতা নাইট রাইডার্স চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ জিতলে অঙ্কের বিচারে মুম্বাইয়ের প্লে-অফে সিলমোহর পড়ার বিষয়টি আটকে থাকত। কিন্তু কিন্তু কলকাতা এদিনের ম্যাচ হারায় আর কোনওরকম দ্বিধা রইল না মুম্বাইয়ে প্লে-অফ খেলার বিষয়ে।

    তবে কত নম্বরে থেকে মুম্বাই প্লে-অফে যোগ্যতা অর্জন করে সেজন্য অবশ্যই আরও কয়েকটা দিন অপেক্ষা করতেই হবে। বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে ১২ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার অনুপস্থিতিতে গত তিনটি ম্যাচে মুম্বইয়ের অধিনায়কত্ব সামলাচ্ছেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার কায়রন পোলার্ড।

    একটি ম্যাচ হারলেও তাতে মুম্বাইয়ের প্লে-অফে যাওয়ার বিষয়ে কখনোই আশঙ্কা তৈরি হয়নি। সবমিলিয়ে চলতি টুর্নামেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের যা ধারাবাহিক পারফরম্যান্স, তাতে যোগ্য হিসেবেই প্রথম দল হিসেবে প্লে-অফের টিকিট নিশ্চিত করল মুম্বাই।

    ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে তৃতীয়স্থানে দিল্লি ক্যাপিটালস। শেষ তিনটি ম্যাচ হেরে প্লে-অফের অঙ্কটা কিছুটা হলেও জটিল করে ফেলেছে দিল্লি। অন্যদিকে টানা পাঁচ ম্যাচ জিতে প্লে-অফের লড়াইয়ে দারুণভাবে নিজেদের মেলে ধরেছে কিংস ইলেভেন পঞ্জাব। কলকাতা নাইট রাইডার্সকে টপকে আপাতত লিগ টেবিলে চারে তারা। ১২ ম্যাচে পঞ্জাবের সংগ্রহে ১২ পয়েন্ট। চেন্নাইয়ের কাছে হেরে প্লে-অফের অঙ্ক এদিন অনেকটাই জটিল করে ফেলল নাইটরা। আজকের ম্যাচ জিতলে পাঞ্জাবকে টপকে লিগ টেবিলে চারে যাওয়ার যুযোগ ছিল তাদের কাছে।

    কিন্তু সেটা না হওয়ায় শেষ ম্যাচ অবধি অপেক্ষা করা ছাড়া উপায় নেই তাদের কাছে। এমনকি লিগ টেবিলের যা পরিস্থিতি তাতে শেষ ম্যাচ জিতলেও নাইটদের প্লে-অফ নিশ্চিত নয়। সেক্ষেত্রে অন্যান্য দলগুলোর ফলাফলের উপর নির্ভর করতে হবে পার্পল ব্রিগেডকে।

    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ
    2. মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু
    3. মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু
    4. সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী
    5. নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২
    6. আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
    7. কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

     নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    কাহালুতে ট্রাক-অটোভ্যান 
মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬