Journalbd24.com

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • খুলনার অবিশ্বাস্য জয়
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০ ১৩:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০ ১৩:৫২

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    খুলনার অবিশ্বাস্য জয়

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০ ১৩:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০ ১৩:৫২

    খুলনার অবিশ্বাস্য জয়

    খুলনার জয়ের জন্য দরকার ৬ বলে ২২ রান! এমন কঠিন সমিকরণের মুখে দাঁড়িয়ে ব্যাটসম্যান আরিফুল হক। মেহেদী হাসান মিরাজের করা ওভারটিতে চার চার বার বল উড়িয়ে মাঠ পার করলন আরিফুল। ফলে এক বল হাতে রেখেই অবিশ্বাস্য এক জয় পেয়ে যায় খুলনা।

    মঙ্গলবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫২ রানে থামে বরিশাল। জবাবে আরিফুলের ঝড়ো ব্যাটিংয়ে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় খুলনা।

    তামিম ইকবালের ফরচুন বরিশালের দেওয়া ১৫৩ রানের ১৫৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় খুলনা। ইনিংসের প্রথম ওভারেই এনামুল হক বিজয় (৪) ও ইমরুল কায়েসকে (০) ফিরিয়ে দেন তাসনিক আহমেদ। সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের ব্যাটে ভরসা খুঁজছিল দল। তবে দুজনই ফেরেন থিতু হয়ে।

    ১৭ রান করা মাহমুদউল্লাহকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ১৩ মাস পর ক্রিকেটে ফেরা সাকিবকে ফেরান সুমন খান। ১৩ বলে ২ চারে ১৫ রান করেন সাকিব। এর পর জহুরুল ইসলাম অমি ও আরিফুল জুটি বাঁধেন। জহুরুল ২৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩১ রান করে ফেরেন। এরপর শামিম হোসেন খেলেন ১৮ বলে ২৬ রানের ইনিংস।

    জয়ের সমীকরণটা এরপরও সহজ হয়নি খুলনার জন্য। ৪ ওভারে ৪৪ রান থেকে শেষ ওভারে প্রয়োজন পড়ে ২২। আরিফুলের বীরত্বে যা পেরিয়েছে খুলনা। বোলার মেহেদী হাসান মিরাজকে তিনি ডুবিয়েছেন হতাশায়। ৩৪ বলে ২ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৪৮ রান করেন আরিফুল।

    বরিশালের পক্ষে তাসকিন ও সুমন খান সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন।

    এর আগে পারভেজ হোসেন ইমনের ফিফটিতে দেড়শ’ ছাড়ানো পুঁজি গড়ে বরিশাল। বাঁহাতি ব্যাটসম্যান ইমন ৪২ বলে ৩ চার ও ৪ ছক্কায় খেলেন ৫১ রানের ইনিংস। এছাড়া তৌহিদ হৃদয় ২৭, মহিদুল ইসলাম অঙ্কন ২১, তামিম ইকবাল ১৫ রান করেন। শেষ দিকে তাসকিন আহমেদ ৫ বলে করেন অপরাজিত ১২ রান।

    খুলনার পক্ষে শহিদুল ইসলাম সর্বাধিক ৪ উইকেট নেন। ২টি করে উইকেট নিয়েছেন শফিউল ইসলাম ও হাসান মাহমুদ। ম্যাচসেরা হয়েছেন আরিফুল হক।

    সংক্ষিপ্ত স্কোর
    বরিশাল : ১৫২/৯ (ইমন ৫১, তৌহিদ হৃদয় ২৭, অঙ্কন ২১; শহিদুল ৪/১৭)

    খুলনা : ১৫৫/৬ (আরিফুল ৪৮*, শামিম ২৬; তাসকিন ২/৩৩, সুমন ২/২১)

    ফল : খুলনা ৪ উইকেটে জয়ী

    ম্যাচ সেরা : আরিফুল হক।

    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ
    2. মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু
    3. মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু
    4. সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী
    5. নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২
    6. আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
    7. কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

     নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    কাহালুতে ট্রাক-অটোভ্যান 
মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬