Journalbd24.com

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ক্রিস মরিসের ঝোড়ো ব্যাটিংয়ে মোস্তাফিজদের ৩ উইকেটে জয়
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১ ১৪:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১ ১৪:০১

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ক্রিস মরিসের ঝোড়ো ব্যাটিংয়ে মোস্তাফিজদের ৩ উইকেটে জয়

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১ ১৪:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১ ১৪:০১

    ক্রিস মরিসের ঝোড়ো ব্যাটিংয়ে মোস্তাফিজদের ৩ উইকেটে জয়

    ঝোড়ো ব্যাটিং করে রাজস্থান রয়্যালসকে জিতিয়েছেন ক্রিস মরিস। ১৮ বলে ৩৬ রান করে রাজস্থানকে ইনিংসের শেষ ওভারে ৩ উইকেটের দারুণ এক জয় উপহার দিয়ে মাঠ ছাড়েন।

    বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলাটি শুরু হয়। টস হেরে ব্যাটিং করতে নেমে রাজস্থান ১৪৮ রানের টার্গেট দেয় দিল্লি ক্যাপিটালস। সেটা ১৯.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে রাজস্থান।

    টার্গেটে খেলতে নেমে শুরুতেই ধস নামে রাজস্থানের ব্যাটিংয়ে। ৪২ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট। জস বাটলার, মানান ভোরা, সাঞ্জু স্যামসন, শিভাম দুবে ও রিয়ান পরাগ ফেরেন দুই অঙ্কের মুখ দেখার আগেই।

    খাদের কিনারা থেকে দলকে টেনে তোলার দায়িত্ব পালন করেন ডেভিড মিলার। ৪৩ বলে ৭টি চারের মারে ৬২ রান করে ঘুরে দাঁড়ান। বাকি কাজটা সারেন ক্রিস মরিস। ৪টি ছয়ের মারে ১৮ বলে ৩৬ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার সঙ্গে অপরাজিত ছিলেন জয়দেব উনাদকাট। মাঝে ১৯ রান করেন রাহুল তেওয়াতিয়া।

    ৪ ওভারে ৩২ রান দিয়ে সর্বচ্চ ৩ উইকেট নেন আবেশ খান। ২টি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও ক্রিস ওকস।

    এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই চাপে থাকে দিল্লি। শুরু থেকেই দিল্লিকে চাপে রাখেন জয়দেব উনাদকাট। পাওয়ার প্লে’র মধ্যেই তিনি সাজঘরে ফেরান শিখর ধাওয়ান, পৃথ্বি শ ও আজিঙ্কা রাহানেকে।

    ললিত যাদবকে সঙ্গে নিয়ে মাঝে দিল্লির অধিনায়ক রিশাভ পান্ত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। দুজনের জুটি থেকে আসে ৩৬ বলে ৫১ রান। ৩২ বলে ৫১ করে পান্ত সাজঘরে ফিরলে ভাঙে এই জুটি।

    পান্তের পর সর্বোচ্চ ২১ রান করেন টম কারান। ১৫ রানে অপরাজিত ছিলেন ক্রিস ওকস। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৪৭ রানে থামে দিল্লি।

    ইনিংসের সপ্তম ওভারে মোস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সাঞ্জু স্যামসন। নিজের প্রথম ওভারেই মাত্র ১ রান দিয়ে তুলে নেন মার্কাস স্টয়নিসের উইকেট। পরের দুই ওভারে উইকেট পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল; কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় দেখা মেলেনি।

    নিজের শেষ ওভারের দ্বিতীয় বলে টম কারানকে বোল্ড করে সাজঘরে ফেরান। চার ওভার বোলিং করে ২৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। উনাদকাট ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে নেন সর্বোচ্চ ৩ উইকেট।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম
    2. নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল
    3. কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে ক্লিনিকে এমপি মোশারফ
    4. ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে
    5. মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি
    6. অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে আক্রান্ত জাকিরুলের
    7. ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম

    পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম

    নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল

    নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল

    কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে 
 ক্লিনিকে এমপি মোশারফ

    কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে ক্লিনিকে এমপি মোশারফ

    ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে

    ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে

    মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি

    মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি

    অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে 
আক্রান্ত জাকিরুলের

    অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে আক্রান্ত জাকিরুলের

    ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

    ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬