Journalbd24.com

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকালেন করুনারত্নে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১ ১৫:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১ ১৫:৪০

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকালেন করুনারত্নে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১ ১৫:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১ ১৫:৪০

    টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকালেন করুনারত্নে

    প্রথম টেস্টে খেলেছিলেন ২৪৪ রানের অনন্য এক ক্রিকেটীয় ইনিংস। এবার দ্বিতীয় টেস্টেও দুরন্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকালেন দিমুথ করুনারত্নে। ১৭৫ বলে ১৩ বাউন্ডারিতে এ তারকা ওপেনার ১০৬* রানের দুর্দান্ত এক ইনিংস খেলে এখনো ক্রিজে টিকে রয়েছেন। ক্যারিয়ারে এটি তার ১২তম টেস্ট সেঞ্চুরি। ১৭৪ বলে ৮ বাউন্ডারিতে ৮০* রান নিয়ে এখন শতকের পথে ছুটছেন লাহিরু থিরিমান্নে।

    সকালের সেশনে টাইগার বোলাররা লঙ্কানদের যে চাপে রেখেছিলেন। মধ্যাহ্নভোজ বিরতির পর সেই পরিস্থিতি পাল্টে গেছে। এখন করুনারত্নে ও থিরিমান্নের দাপুটে উদ্বোধনী জুটিতে উল্টো চাপে পড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম দিনের পুরো দুটো সেশন শেষ হলেও শ্রীলঙ্কার কোনো উইকেটই ফেলতে পারেনি বাংলাদেশ।

    তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামদের হতাশা বাড়িয়ে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৮ ওভার শেষে বিনা উইকেটে ১৮৮ রান সংগ্রহ করে চা বিরতিতে গেছে লঙ্কানরা।

    ২০২১ সালে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন থিরিমান্নে (৫৯৭ রান, ব্যাটিং চলমান)। ৫৪৬ রান নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন করুনারত্নে (ব্যাটিং চলমান)। ৭৯৪ রান নিয়ে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। তার আগে নতুন এক মাইলফলক স্পর্শ করেন দিমুথ করুনারত্নে। টেস্ট ক্রিকেটে ছুঁয়ে ফেলেন পাঁচ হাজার রানের মাইলফলক।

    নতুন এক রেকর্ড গড়েছে দিমুথ করুনারত্নে-লাহিরু থিরিমান্নে জুটি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে ওপেনিংয়ে ৬৬৩ রানের (ব্যাটিং চলমান) সর্বোচ্চ পার্টনারশিপের কীর্তি এখন তাদের দখলে। তাদের পরেই ৫২৮ রানের দ্বিতীয় সেরা পার্টনারশিপ নিউজিল্যান্ডের ব্লান্ডেল-লাথামের।

    তার আগে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিং বেছে নেয় শ্রীলঙ্কা। তাই শুরুতে বল হাতে মাঠে নামে বাংলাদেশ।

    বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এসেছে। দল থেকে ছিটকে গেছেন এবাদত হোসেন। তার বদলে টেস্ট একাদশে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন শরিফুল ইসলাম। ফলে শ্রীলঙ্কা সফরেই লাল বলের অভিষেকটা হয়ে গেছে এ তরুণ পেসারের।

    লঙ্কান একাদশ থেকে বাদ পড়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। আর প্রথম টেস্টের মাঝ পথে মাঠের লড়াই থেকে ছিটকে গেছেন লাহিরু কুমারা। এই সুযোগে টেস্টে অভিষেক হচ্ছে প্রবীণ জয়াবিক্রমের। স্বাগতিকরা বাড়তি একজন অফ-স্পিন বোলিং অলরাউন্ডার রমেশ মেন্ডিসকে নিয়ে মাঠে নামছে।

    প্রথম টেস্টের চেয়ে দ্বিতীয় ও শেষ টেস্টের উইকেটটা একটু ভিন্ন। আগের ম্যাচের পিচের চেয়ে এই ম্যাচের পিচে সবুজ ঘাম কম।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম
    2. নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল
    3. কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে ক্লিনিকে এমপি মোশারফ
    4. ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে
    5. মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি
    6. অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে আক্রান্ত জাকিরুলের
    7. ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম

    পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম

    নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল

    নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল

    কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে 
 ক্লিনিকে এমপি মোশারফ

    কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে ক্লিনিকে এমপি মোশারফ

    ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে

    ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে

    মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি

    মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি

    অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে 
আক্রান্ত জাকিরুলের

    অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে আক্রান্ত জাকিরুলের

    ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

    ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬