Journalbd24.com

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুন, ২০২১ ১৪:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুন, ২০২১ ১৪:১২

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুন, ২০২১ ১৪:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জুন, ২০২১ ১৪:১২

    আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

    বিশ্বকাপ এবং এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ড্র করার পর এবার ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

    কাতারের দোহায় সুনীল ছেত্রীদের বিপক্ষে আজ সোমবার রাত ৮টায় মাঠে নামবে জামাল ভূঁইয়া বাহিনী।

    বিশ্বকাপ খেলার সম্ভাবনা আগেই শেষ হয়েছে জেমি ডের শিষ্যদের। তবে এখনো এশিয়ান কাপ খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। আর সে লক্ষ্যেই চালিয়ে যাচ্ছেন আপ্রাণ চেষ্টা। তবে পরিসংখ্যানটা পক্ষে কথা বলছে না।

    এবারের বাছাইপর্বে এখন পর্যন্ত ৬ ম্যাচে ১৪ গোল খেয়ে বাংলাদেশ গোল করেছে ৩টি। এর মধ্যে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে দুই লেগ মিলিয়ে খেয়েছে ৭ গোল।

    তবে আশার বাণী হচ্ছে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের মাটিতে ড্র করে এসেছে জামাল ভূঁইয়ারা। তাই কাতারে দ্বিতীয় লেগের ম্যাচে জয়ের স্বপ্নই দেখছে লাল-সবুজের প্রতিনিধিরা।

    আফগান ম্যাচে বাংলাদেশের রক্ষণে কিছু সমস্যা ছিল। বিশেষ করে আফগানদের গোলটি হয়েছে বাংলাদেশের ডিফেন্ডারদের ভুলেই। এবার ভারত ম্যাচের আগে নিজেদের কমপ্যাক্ট রাখার পরিকল্পনা দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার রহমত মিয়া। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাদের নিজেদের মধ্যে কমপ্যাক্ট থাকতে হবে। রক্ষণটা ঠিক রাখতে পারলে অবশ্যই ম্যাচে ভালো কিছু সম্ভব।’

    এদিকে বাংলাদেশ ম্যাচের আগে বিপাকে পড়েছে ভারত। দলীয় নিয়মিত মিডফিল্ডার অনিরুদ্ধের শরীরে পাওয়া গেছে করোনাভাইরাসের উপস্থিতি। ফলে সঙ্গে সঙ্গে তাকে পাঠিয়ে দেওয়া হয় কোয়ারেন্টাইনে।

    ভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব কুশল দাস বিষয়টি স্বীকার করে নিয়ে বলেছেন, ‘অনিরুদ্ধর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ওকে বাকিদের থেকে আলাদা রাখা হয়েছে।’

    পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত উভয় দলই খেলেছে সমান ম্যাচ। ৬ ম্যাচে দুই ড্রয়ে মাত্র ২ পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান করছে জেমি ডের শিষ্যরা। এদিকে চারে অবস্থান করা ভারতের সংগ্রহ ৩ পয়েন্ট।

    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    2. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    3. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    4. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    5. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    6. রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
    7. পোরশায় হাম-রুবেলা টিকা প্রদানের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    পোরশায় হাম-রুবেলা টিকা প্রদানের উদ্বোধন

    পোরশায় হাম-রুবেলা টিকা প্রদানের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬