Journalbd24.com

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • পরিবারের সঙ্গে নিজের খুশি ভাগ করে নিলেন মেসি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জুলাই, ২০২১ ১৬:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জুলাই, ২০২১ ১৬:১৬

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    পরিবারের সঙ্গে নিজের খুশি ভাগ করে নিলেন মেসি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জুলাই, ২০২১ ১৬:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জুলাই, ২০২১ ১৬:১৬

    পরিবারের সঙ্গে নিজের খুশি ভাগ করে নিলেন মেসি

    লিওনেল মেসি বর্তমান বিশ্বের সবচেয়ে বিখ্যাত ফুটবলার হতে পারেন, কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি বেশ পরিবারকেন্দ্রিক। তার একটা ঝলক দেখা গেল মারাকানায়ও।

    ব্রাজিলকে হারিয়ে তখন সবেমাত্র ২৮ বছরের আক্ষেপ ঘুচিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। অন্যদিকে মেসি জিতেছেন দেশের জার্সিতে প্রথম শিরোপা। সতীর্থরা তখনও মাঠেই উদযাপনে ব্যস্ত। ঠিক তখনই এক অনন্য সাধারণ দৃশ্য। মাঠের এক ধারে একা বসে রয়েছেন মেসি, হাতে মোবাইল আর মুখে হাসি ও উত্তেজনার মিশেল।

    ফোন হাতে মেসি একবার হাসছেন, তো একবার হাত দিয়ে উল্লাস প্রকাশ করছেন। প্রথমে বিষয়টা বোঝা না গেলেও পরে জানা যায়, দলের থেকে আলাদা বসে একেবারে একা ফোনে পরিবারের সঙ্গে কথা বলছেন এবারের আসরের সর্বোচ্চ গোলদাতা। সেই দৃশ্য ধরা পড়ে সম্প্রচার ক্যামেরাতে। দেখা যায় স্ত্রীর সঙ্গে কথা বলছেন গোল্ডেন বুটজয়ী ফরোয়ার্ড। নিশ্চিতভাবেই তার স্ত্রীর সঙ্গে তিন সন্তানও তখন ফোনের ওপাশে। তাদের সঙ্গে নিজের খুশি ভাগ করে নিলেন মেসি।
     
    ফোনে ভিডিও কলের মাধ্যমে কথা বলার এক পর্যায়ে মেসি নিজের মেডেল ফোনে দেখাচ্ছিলেন পরিবারের সদস্যদের। তার শিশুসুলভ উচ্ছ্বাস দেখেই বোঝা যাচ্ছিল ওপাশে তার সন্তানরা রয়েছে। আবার অন্য প্রান্ত থেকে যে জবাব আসছে তাও মনোযোগ দিয়ে শুনছিলেন তিনি।

    কোপার ফাইনালে গোল না পেলেও পুরো আসরে দুর্দান্ত খেলেছেন মেসি। নিজে দিয়েছেন ৪ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ৫ গোল। তার অসাধারণ নৈপুণ্যে ভর করেই এবার ফাইনালের দেখা পায় আর্জেন্টিনা। তাইতো আসরের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ঝুলিতে পুরেছেন তিনি। তবে সব ছাপিয়ে গেছে জাতীয় দলের জার্সিতে তার প্রথম বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জয়।

    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    2. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    3. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    4. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    5. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    6. রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
    7. পোরশায় হাম-রুবেলা টিকা প্রদানের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    পোরশায় হাম-রুবেলা টিকা প্রদানের উদ্বোধন

    পোরশায় হাম-রুবেলা টিকা প্রদানের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬