Journalbd24.com

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • রোনাল্ডোর জন্য জার্সি ছেড়ে দিলেন কাভানি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২১ ১৭:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২১ ১৭:১৪

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    রোনাল্ডোর জন্য জার্সি ছেড়ে দিলেন কাভানি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২১ ১৭:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২১ ১৭:১৪

    রোনাল্ডোর জন্য জার্সি ছেড়ে দিলেন কাভানি

    ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আরেক নাম সিআর সেভেন। কারণ দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে ৭ নম্বর জার্সি পরে ফুটবল মাঠ মাতাচ্ছেন এই পর্তুগিজ ফুটবল তারকা। সম্প্রতি ইতালীয় ক্লাব জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন তিনি।

    ফের চ্যাম্পিয়ন্স লিগ মাতাবেন, সেই ভাবনায় রোনাল্ডো যখন রোমাঞ্চিত। তখন পড়লেন আরেক সমস্যায়। কারণ ক্লাবটির ৭ নম্বর জার্সি পরে খেলেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি। তবে কি পিঠের পেছনে আর সাত সংখ্যা নিয়ে নামতে পারবেন না রোনাল্ডো? 

    বার্সা ছেড়ে পিএসজিতে যোগদানের পর ১০ নম্বর জার্সিকে ছাড়তে হয় মেসির। ৩০ সংখ্যাকে বেছে নিতে হয়েছে তার।

    সেরকম রোনাল্ডোকেও ৭ ছেড়ে বেছে নিতে হবে অন্য কোনো সংখ্যা?

    কিন্তু না; সিআর সেভেনই রইলেন রোনাল্ডো। পাঁচবারের বিশ্বকাপজয়ী এ তারকার ৭ নম্বর জার্সি ছেড়ে দিচ্ছেন কাভানি নিজেই।

    বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে রোনালদোকে ৭ নম্বর জার্সি দেয়ার কথা জানিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব কর্তৃপক্ষ।

    যে কারণে জার্সি নম্বর বদলাতে হয়েছে কাভানিকে। নতুন মৌসুমে তাকে ২১ নম্বর জার্সি পরে খেলতে দেখা যাবে।

    রোনাল্ডোর সম্মানার্থেই এমনটা করেছে ম্যানইউ কর্তৃপক্ষ।

    কারণ ম্যানইউতে সাত নম্বর জার্সি বরাবরই বিশেষ গুরুত্ব বহন করে। কারণ এটি পরেই খেলেছেন জর্জ বেস্ট, ব্রায়ান রবসন, এরিক ক্যান্টোনা, ডেভিড ব্যাকহ্যামদের মতো ক্লাবটির কিংবদন্তিরা। 

    ২০০৯ সালে রোনাল্ডো ম্যানইউ ছেড়ে চলে গেলে সাত নম্বর জার্সির জন্য স্থায়ী কাউকে খুঁজে নেয়নি ক্লাবটি।

    এই ১২ বছরের বিভিন্ন সময়ে কাভানিসহ মোট ছয়জন খেলোয়াড় ম্যান ইউতে ৭ নম্বর জার্সি পরে খেলেছেন। কিন্তু তারা কেউই স্থায়ীভাবে এই জার্সির গায়ে রাখতে পারেননি। এবার সাত নম্বর জার্সি তার আসল মালিক পেল বলে জানাচ্ছেন রোনাল্ডোভক্তরা।

    তথ্যসূত্র: ম্যানচেস্টার ইউনাইটেড

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম
    2. নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল
    3. কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে ক্লিনিকে এমপি মোশারফ
    4. ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে
    5. মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি
    6. অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে আক্রান্ত জাকিরুলের
    7. ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম

    পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম

    নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল

    নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল

    কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে 
 ক্লিনিকে এমপি মোশারফ

    কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে ক্লিনিকে এমপি মোশারফ

    ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে

    ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে

    মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি

    মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি

    অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে 
আক্রান্ত জাকিরুলের

    অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে আক্রান্ত জাকিরুলের

    ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

    ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬