Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ৩৯ বছর কোমায় থাকা ফরাসি ফুটবলারের মৃত্যু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ সেপ্টেম্বর, ২০২১ ২২:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ সেপ্টেম্বর, ২০২১ ২২:০৬

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ৩৯ বছর কোমায় থাকা ফরাসি ফুটবলারের মৃত্যু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ সেপ্টেম্বর, ২০২১ ২২:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ সেপ্টেম্বর, ২০২১ ২২:০৬

    ৩৯ বছর কোমায় থাকা ফরাসি ফুটবলারের মৃত্যু
    স্ত্রী-সন্তানের সঙ্গে আদামস। ছবি : টুইটার

    যে অপারেশনে মৃত্যুঝুঁকি নেই, সেই পায়ের অপারেশন করাতে গিয়েই কোমায় চলে গিয়েছিলেন সেনেগাল বংশোদ্ভুত ফরাসি ফুটবলার জাঁ-পিয়েরে আদামস। তারপর একইভাবে কেটে গেল ৩৯ বছর। আদামসের স্ত্রী বের্নাদেত্তে এই ৩৯ বছর স্বামীর সেবা করে গেছেন একটাই আশায়- যদি সে কখনো জেগে ওঠে। বছর দশেক আগে কিছুটা সাড়াও দিতেন আদামস। কিন্তু ওই পর্যন্তই। অবশেষে আজ সোমবার পৃথিবীর মায়া ত্যাগ করে অন্যলোকে যাত্রা করেছেন। 

    সত্তরের দশকে ফরাসি ফুটবলের অন্যতম বড় নাম ছিলেন আদামস। জন্ম হয়েছিল সেনেগালে। চরম দারিদ্রের মাঝে ফুটবল খেলার সুযোগ পাননি। পড়াশোনা করে বড় হওয়ার ভাগ্য অন্বেষণে তীর্থযাত্রীদের সঙ্গে ফ্রান্সে চলে আসেন ১০ বছর বয়সে। সেখানে এক দম্পতি আদামসকে দত্তক নেন। তাদের আগ্রহেই আদামসের ফুটবল ক্যারিয়ার শুরু হয়। বিভিন্ন ক্লাব ঘুরে একসময় ডাক পান অন্যতম শীর্ষ ক্লাব 'নিম'এ। ওই ক্লাবে থাকাকালীনই ১৯৭২ সালে জাতীয় দলে অভিষেক হয়ে যায় আদামসের।

    নিম, নিসে খেলার পর আদামস শীর্ষ ক্লাব পিএসজিতেও খেলেছেন। ১৯৮১ সালে ফুটবল ছাড়ার পর কোচিং ক্যারিয়ার গড়তে তিনি একটা কোর্সে ভর্তি হন। তখনই তার পায়ের পেশিতে সমস্যা ধরা পড়ে। অস্ত্রোপচার করানোর প্রয়োজন পড়ে। ডাক্তাররা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত চেতনানাশক প্রদান করেন। সেই ঘুম আর ভাঙনি আদামসের। আজ ৭১ বছর বয়সে তিনি চিরঘুমে চলে গেছেন। আদামসের এই পরিণতির জন্য দায়ী ডাক্তারদের নামেমাত্র শাস্তি হয়েছিল।

    আদামসের পায়ের অস্ত্রোপচারটি ছিল খুব সাধারণ একটা অস্ত্রোপচার। কিন্তু সেদিন একই ডাক্তার আটজন রোগির অস্ত্রোপচারের নেতৃত্ব দিচ্ছিলেন। তার মাঝে একনজের অবস্থা ছিল গুরুতর। তাই আদামসের অস্ত্রোপচারের দায়িত্ব  শিক্ষানবিশ এক চিকিৎসকের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল! সেই শিক্ষানবিশ চিকিৎসক চেনতানাশক দিতে গিয়ে গড়বড় করে ফেলেন। মস্তিষ্কে রক্তসঞ্চালন না হওয়ায় তার ব্রেন চিরস্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। এজন্য সেই শিক্ষানবিশ চিকিৎসক মাত্র ৭৫০ ইউরো জরিমানা দিয়ে বেঁচে গিয়েছিলেন!

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬