Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • পাঁচদিনের জন্য নিষিদ্ধ ব্রাজিলের ৮ ফুটবলার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২১ ১৪:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২১ ১৪:২০

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    পাঁচদিনের জন্য নিষিদ্ধ ব্রাজিলের ৮ ফুটবলার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২১ ১৪:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২১ ১৪:২০

    পাঁচদিনের জন্য নিষিদ্ধ ব্রাজিলের ৮ ফুটবলার

    চলতি সপ্তাহে বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচে ইংল্যান্ডভিত্তিক ৯ খেলোয়াড়কে দলে পায়নি ব্রাজিল ফুটবল দল। এছাড়া কঠোর কোয়ারেন্টাইনবিধির কারণে রাশিয়ায় খেলা দুই ফুটবলারও আসতে পারেননি জাতীয় দলে। অনেক চেষ্টা করেও ক্লাবগুলোর সঙ্গে এ বিষয়ে সমঝোতায় পৌঁছতে পারেনি ব্রাজিল ফুটবল ফেডারেশন।

    তাই এবার ফিফার নিয়মের মধ্য থেকে রীতিমতো বদলাই নিলো তারা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ৮ ফুটবলারকে তাদের ক্লাবে খেলা থেকে পাঁচদিনের জন্য নিষিদ্ধ করেছে ব্রাজিল। অর্থাৎ আন্তর্জাতিক সূচির বিরতি শেষ হওয়ার পর পাঁচদিন নিজ নিজ ক্লাবের হয়ে খেলতে পারবেন না সেই ৮ ফুটবলার।

    এই অদ্ভুত নিষেধাজ্ঞা পাওয়া আট খেলোয়াড় হলেন লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার, স্ট্রাইকার রবার্তো ফিরমিনো ও মিডফিল্ডার ফাবিনহো; ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসন মোরায়েস ও স্ট্রাইকার গ্যাব্রিয়েল হেসুস; ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ফ্রেড; চেলসির ডিফেন্ডার থিয়াগো সিলভা ও লিডস ইউনাইটেডের উইঙ্গার রাফিনহা।

    ইংলিশ প্রিমিয়ার লিগে ৯ ফুটবলার ব্রাজিল দলে যোগ দিতে না পারলেও, নিষেধাজ্ঞাটা দেওয়া হয়েছে ৮ জনকে। এভারটনের উইঙ্গার রিচার্লিসনকে নিষিদ্ধ করেনি ব্রাজিল ফেডারেশন। মূলত ক্লাবটির সঙ্গে তাদের ভালো সম্পর্কের কারণেই রিচার্লিসনকে পাঁচদিন ক্লাবে খেলা থেকে বিরত রাখা হচ্ছে না।

    এরইমধ্যে ফিফার মাধ্যমে ইংল্যান্ডের ক্লাবগুলোর কাছে পাঁচদিনের নিষেধাজ্ঞার কথা জানিয়ে দেয় ব্রাজিল। এক্ষেত্রে ফিফার নিয়মটি হলো, কোনো ক্লাব যদি জাতীয় দলের খেলার সময় তাদের খেলোয়াড়কে না ছাড়ে, তাহলে জাতীয় দল চাইলে ফিফার অনুমতি নিয়েই সেই খেলোয়াড়কে ক্লাব থেকে ৫ দিন নিষিদ্ধ রাখতে পারবে।

    এই নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক সূচির বিরতি শেষ হওয়ার পর ১০ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ক্লাবের কোনো ম্যাচ খেলতে পারবেন না ব্রাজিলের সেই ৮ ফুটবলার। এর ব্যত্যয় ঘটলে ফিফার নিষেধাজ্ঞা ও জরিমানার কবলে পড়তে হবে ক্লাবগুলোকে। এমনকি খেলোয়াড়কেও গুনতে হতে পারে জরিমানা।

    এখন পাঁচদিন নিষিদ্ধ হওয়ায় একটি করে ম্যাচ বাইরে থাকতে হবে লিভারপুলে অ্যালিসন বেকার, রবার্তো ফিরমিনো, ফাবিনহো ও ম্যানচেস্টার সিটির এডারসন মোরায়েস ও গ্যাব্রিয়েল হেসুসকে। রবিবার লিডসের বিপক্ষে ম্যাচ রয়েছে লিভারপুলের। এর আগেরদিন লিস্টারসিটির বিপক্ষে খেলবে ম্যানচেস্টার সিটি।

    ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্রেড ও চেলসির থিয়াগো সিলভা মিস করবেন দুইটি করে ম্যাচ। ইউনাইটেডের ফ্রেড রবিবার নিউক্যাসলের বিপক্ষে ও পরে চ্যাম্পিয়ন্স লিগে ইয়াং বয়েজের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না। চেলসির থিয়াগো সিলভা লিগে অ্যাস্টন ভিলা ও চ্যাম্পিয়ন্স লিগে জেনিত সেন্ট পিটার্সবার্গের বিপক্ষে খেলতে পারবেন না।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬