Journalbd24.com

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ওমানে পৌঁছেছে বাংলাদেশ দল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ অক্টোবর, ২০২১ ১৩:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ অক্টোবর, ২০২১ ১৩:২৫

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ওমানে পৌঁছেছে বাংলাদেশ দল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ অক্টোবর, ২০২১ ১৩:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ অক্টোবর, ২০২১ ১৩:২৫

    ওমানে পৌঁছেছে বাংলাদেশ দল

    অনেক নাটকীয়তা শেষে বিশ্বকাপের প্রথম রাউন্ড খেলতে ওমানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। মাহমুদউল্লাহ রিয়াদের দল আজ সকাল ৬টা ৩০ মিনিটে পৌঁছেছে মাসকাটে।

    রাত পৌনে ১১টায় ছিল বাংলাদেশ দলের বিশ্বকাপের ফ্লাইট। তা ধরতে রাত ৮টায় বেধে দেওয়া হয়েছিল খেলোয়াড়দের রিপোর্টিং সময়। সেটা মেনে খেলোয়াড়রা চলেও এসেছিলেন বিমান বন্দরে।

    এরপরই শুরু নাটকীয়তার। কারণ বিশ্বকাপের দেশ ওমানে যে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড়। সেজন্যে প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়, বাংলাদেশ দল রোববার দিবাগত রাতে দেশ ছাড়বে না। তখন বলা হয়, সোমবার সকালে হতে পারে সম্ভাব্য যাত্রা। সেটা জেনে কয়েকজন খেলোয়াড় বাসার পথে রওয়ানাও দিয়ে ফেলেছিলেন।

    কিন্তু এর কিছু পরেই বদলে গেল সিদ্ধান্ত। জানানো হলো সংবাদ মাধ্যমে, নির্ধারিত সময়েই ওমানের জন্য দেশ ছাড়বে বাংলাদেশ দল। নির্ধারিত সময় তো ছিল ১০টা ৪৫ মিনিটে, সেটাও শেষমেশ হয়নি। আড়াই ঘণ্টা পিছিয়ে যায় বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রা।

    তবে সেখানেই সব নাটকের শেষ। রাত ১টা ২০ মিনিটে বাংলাদেশ দলের বিমান ঢাকা ত্যাগ করে। এ যাত্রায় ১৪ ক্রিকেটার, ৩ টিমবয়, একজন করে নির্বাচক, মিডিয়া ম্যানেজার ও মেডিক্যাল অফিসার ছিলেন দলের ২১ সদস্যের সে বহরে। ফিজিও জুলিয়ান ক্যালফেতোও ছিলেন সে দলে।

    চার্টার্ড বিমানে করে দল সকাল সাড়ে ছয়টা নাগাদ বাংলাদেশ দল পৌঁছায় ওমানে। সেখানে পৌঁছে আজ ৪ অক্টোবর কোয়ারেন্টাইন পালন করতে হবে গোটা দলকে। ৫, ৬ ও ৭ অক্টোবর দুপুর দেড়টায় ওমানে অনুশীলন করবে বাংলাদেশ। এরপরই দলের ব্যস্ত সময়ের শুরু।

    ৯ অক্টোবর দল উড়াল দেবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে ১০ তারিখে কোয়ারেন্টাইন শেষে ১১ তারিখে অনুশীলনে নামবে টাইগাররা। পরের দিন অর্থাৎ ১২ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্ততি ম্যাচ। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। ১৩ অক্টোবর আবার অনুশীলনের পর ১৪ তারিখ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

    দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ১৫ তারিখ ওমান ফিরে যাবে বাংলাদেশ দল। ১৬ অক্টোবর ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করবেন মাহমুদউল্লাহরা। ১৭ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। এরপর ১৯ অক্টোবর প্রথম পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানের মুখোমুখি হবে টাইগাররা। ২১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। এই ম্যাচটি হবে স্থানীয় দুপুর ২টায়।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম
    2. নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল
    3. কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে ক্লিনিকে এমপি মোশারফ
    4. ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে
    5. মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি
    6. অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে আক্রান্ত জাকিরুলের
    7. ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম

    পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম

    নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল

    নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল

    কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে 
 ক্লিনিকে এমপি মোশারফ

    কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে ক্লিনিকে এমপি মোশারফ

    ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে

    ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে

    মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি

    মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি

    অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে 
আক্রান্ত জাকিরুলের

    অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে আক্রান্ত জাকিরুলের

    ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

    ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬