Journalbd24.com

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • রেকর্ড জয়ে বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১ ২১:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১ ২১:৩২

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    রেকর্ড জয়ে বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১ ২১:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১ ২১:৩২

    রেকর্ড জয়ে বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

    টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে ৮৪ রানের বিশাল ব্যবধানে জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ। 

    এর আগে টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৭১ রানের ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। 

    তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ ১৭২ রানের বিশাল ব্যাবধানে জয় পায় শ্রীলংকা। 

    বৃহস্পতিবার বাঁচা মরার লড়াইয়ের ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে গ্রুপ পর্বের নবম ম্যাচে বড় ব্যবধানে জয় পায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি। 

    এদিন আমিরাতে আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান করে বাংলাদেশ। 

    দলের হয়ে ২৮ বলে ৩ চার ও তিন ছক্কায় সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া ৩৭ বলে তিন ছক্কায় ৪৬ রান করেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। 

    ২৩ বলে এক চার ও এক ছক্কায় ২৯ রান করে ২৯ রান করেন ওপেনার লিটন দাস। ১৪ বলে ২১ রান করেন আফিফ হোসেন। 
    ইনিংসের শেষ ওভারে রীতিমতো তাণ্ডব চালান মোহাম্মদ সাইফউদ্দিন। শেষ ওভারেই ২০ রান আদায় করে নেয় বাংলাদেশ।

    সাইফউদ্দিন মাত্র ৬ বলে এক চার আর দুই ছক্কায় করেন অপরাজিত ১৯ রান। তার কারণেই পাপুয়া নিউগিনির বিপক্ষে ১৮১ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।

    ১৮২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে পাপুয়া নিউগিনি।

    ইনিংসের তৃতীয় ওভারেই ব্রেক থ্রু উপহার দেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন পাপুয়া নিউগিনির ওপেনার লিগা সিকা।

    চতুর্থ ওভারে বোলিংয়ে এসেই সাফল্য পান তাসকিন আহমেদ। তার দ্বিতীয় বলে শিকার হয়ে ফেরেন পাপুয়া নিউগিনির অধিনায়ক আসাদ ভালা।

    পঞ্চম ওভারে বোলিংয়ে এসে পাপুয়া নিউগিনি শিবিরে জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান। তার শিকার হয়ে ফেরেন চার্লস আমিনি ও সাইমন আতাই। নবম ওভারে বোলিংয়ে এসে সাকিব ফেরান সিস বাউকে। 

    ৯.২ ওভারে দলীয় ২৫ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে নরম্যান ভানুয়াকে ফেরান অফ স্পিনার মেহেদি হাসান। 
    ইনিংসের ১১তম ওভারে বোলিংয়ে এসে হিরি হিরিকে সাজঘরে ফেরান সাকিব।  এদিন ৪ ওভারে মাত্র ৯ রানে ৪ উইকেট শিকার করেন এই অলরাউন্ডার। চলতি বিশ্বকাপে এটাই সেরা বোলিং ফিগার। 

    এদিন ৪ উইকেট শিকারের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড ৩৯ উইকেট শিকার করা পাকিস্তানের কিংবদন্তিকে ছুঁয়ে ফেলেন সাকিব।

    দলীয় ৫৪ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে চাদ সোপারকে আউট করে সাইফউদ্দিন। 

    ১৭.৪ ওভারে দলীয় ৮০ রানে রান আউট হয়ে নবম ব্যাটসম্যাস হিসেবে ফেরেন কবুয়া মোরিয়া। পাপুয়া নিউগিনি শিবিরে শেষ পেরেকটি মারেন তাসকিন আহমেদ। ড্যামিয়েন রাভুর বিদায়ের মধ্য দিয়ে  ১৯.৩ ওভারে ৯৭ রানে আলআউট হয় পাপুয়া নিউগিনি। 

    সংক্ষিপ্ত স্কোর

    বাংলাদেশ: ২০ ওভারে ১৮১/৭ রান (মাহমুদউল্লাহ ৫০, সাকিব ৪৬, লিটন ২৯, আফিফ ২১, সাইফউদ্দিন ১৯)।

    পাপুয়া নিউগিনি: ১৯.৩ ওভারে ৯৭/ (কিপলিন ডোরিগা ৪৬*, চাদ সোপার ১১; সাকিব ৪/৯, তাসকিন ২/১২, সাইফউদ্দিন ২/২১)। 

    ফল: বাংলাদেশ ৮৪ রানে জয়ী।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম
    2. নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল
    3. কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে ক্লিনিকে এমপি মোশারফ
    4. ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে
    5. মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি
    6. অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে আক্রান্ত জাকিরুলের
    7. ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম

    পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম

    নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল

    নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল

    কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে 
 ক্লিনিকে এমপি মোশারফ

    কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে ক্লিনিকে এমপি মোশারফ

    ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে

    ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে

    মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি

    মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি

    অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে 
আক্রান্ত জাকিরুলের

    অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে আক্রান্ত জাকিরুলের

    ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

    ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬