Journalbd24.com

বুধবার, ১ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • উইন্ডিজকে উড়িয়ে দিল ইংল্যান্ড
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১ ০০:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১ ০০:৪১

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    উইন্ডিজকে উড়িয়ে দিল ইংল্যান্ড

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১ ০০:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১ ০০:৪১

    উইন্ডিজকে উড়িয়ে দিল ইংল্যান্ড

    টুর্নামেন্টের দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নও তারা। কিন্তু সেই রেকর্ড শিরোপাধারী দলের কাছ থেকে এমন অবিশ্বাস্য বাজে পারফরম্যান্স প্রত্যাশা করেনি কেউ।

    কিন্তু বাস্তবে সেটাই ঘটেছে। ৫৫ রানে গুটিয়ে গেছে ক্যারিবিয়ানরা তাইতো ম্যাচটি খুব সহজেই জিতে নিয়েছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। ইংলিশরা ম্যাচ জিতল ৭০ বল হাতে রেখেই। দাপুটে এ জয়ে বিশ্বকাপ পুনরুদ্ধারের মিশন শুরু করল ইংল্যান্ড।

    পুঁজি কম হলেও ছেড়ে কথা বলেনি ওয়েস্ট ইন্ডিজ। দুরন্ত বোলিংয়ে চেপে ধরেছিল ইংলিশদের। ফেলে দিয়েছিল চার উইকে কিন্তু তাতে লাভ হয়নি। ওপেনার জস বাটলার ২৪* রানের হার না মানা ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

    তার আগে ওপেনার জেসন রয় করেন ১১ রান। তবে বাকি ব্যাটসম্যানদের কেউ দুই অঙ্কেও পৌঁছাতে পারেননি। দেখেশুনে ব্যাটিং করেও আউট হয়েছেন তারা সিঙ্গেল ডিজিটে। জস বাটলারকে সঙ্গ দিয়ে অপরাজিত থেকে যান ক্যাপ্টেন ইয়ন মরগান (৭*)। ৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ৫৬ রানের স্কোর ছুঁয়ে ফেলে ইংল্যান্ড।

    ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকিল হোসেন নেন দুটি উইকেট।  আরেকটি উইকেট নেন রবি রামপল।

    তার আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডের সামনে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। মাত্র ৫৫ রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা।

    আদিল রশিদ ও মঈন আলীদের বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় উইন্ডিজ শিবির। ১৪.২ ওভারে ৫৫ রানের বেশি তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

    ব্যক্তিগত সর্বোচ্চ ১৩ রান করেন ক্রিস গেইল। আসা যাওয়ার মিছিলে যোগ দিয়ে বাকিরা কেউ দুই অঙ্কও স্পর্শ করতে পারেননি।

    আদিল রশিদ একাই শিকার করেন ৪ উইকেট। দুটি করে উইকেট নেন মঈন আলী ও টাইমল মিলস। ১৭ রানে দুই উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মঈন আলী।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬