Journalbd24.com

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • টাইগারদের আজ লঙ্কা পরীক্ষা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১ ১৪:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১ ১৪:৩৫

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    টাইগারদের আজ লঙ্কা পরীক্ষা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১ ১৪:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১ ১৪:৩৫

    টাইগারদের আজ লঙ্কা পরীক্ষা

    প্রথম পর্ব শেষে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের রোমাঞ্চ। সেই রোমাঞ্চের ভেলায় ভাসতে আজ মাঠে নামছে বাংলাদেশ। মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আজ শ্রীলঙ্কা।

    শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি মাঠে গড়াচ্ছে আজ বিকেল ৪টায়। ভক্ত-সমর্থকরাও টিভির পর্দায় সরাসরি উপভোগ করতে পারবেন জমজমাট এই ম্যাচটি। 

    বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল মাহমুদউল্লাহ রিয়াদরা। তবে সেটি ছিল বিশ্বকাপের অফিসিয়াল ওয়ার্ম-আপ ম্যাচ। তবে তাতে জয় তুলে নিতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। টাইগারদের হারিয়ে জয়ের উল্লাসে মেতে ছিল লঙ্কানরা। আজ সেই হারের মধুর প্রতিশোধ নেওয়ার পালা। 

    তবে দুর্দান্ত ফর্মে থাকা শ্রীলঙ্কাকে হারানো মোটেই সহজ হবে না টাইগারদের জন্য। কেননা আসরের প্রথম পর্বে গ্রুপের সবগুলো ম্যাচ জিতে সুপার টুয়েলভে নাম লিখে যারপরনাই উজ্জীবিত শ্রীলঙ্কা। তার চেয়ে বড় কথা আয়ারল্যান্ড, নামিবিয়া ও নেদারল্যান্ডসকে হারিয়ে এ পর্বে খেলবে তারা 'এ' গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। 

    কিন্তু বাংলাদেশ মূলপর্বে টিকিট পেয়েছে বেশ কষ্ট করেই। 'বি' গ্রুপ রানার-আপ হয়ে। বাছাই পর্বের প্রথম ম্যাচে তো তারা হেরে গিয়েছিল স্কটল্যান্ডের কাছে। এ নিয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই। যদিও কোচ রাসেল ডমিঙ্গো এসব একপাশে রেখে খেলায় মনোযোগ দিতে পরামর্শ দিয়েছেন সবাইকে। 

    তবে স্কটিশদের কাছে হারের তেতো স্বাদ ভুলে পরের দুই ম্যাচে জয়ের ধারায় ফিরে দেশের ছেলেরা। জিতে নেয় টানা দুই ম্যাচ। হারিয়ে দেয় স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনিকে। সুতরাং হারের তিক্ততা ভুলে জয়ের ধারায় ফিরেছে টাইগাররা। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দেশের ক্রিকেটাররা। 

    বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে দুদল লড়েছে ১১ ম্যাচে। তার মধ্যে টাইগাররা জিতেছে চার ম্যাচ। বাকি সাত ম্যাচে জয়ের দেখা পেয়েছে লঙ্কানরা।

    তবে বিশ্বকাপের মঞ্চে লঙ্কানদের এখনো হারাতে পারেনি টাইগাররা। বৈশ্বিক এ ক্রিকেট আসরে এর আগে একবার দেখা হয়েছিল দুদেশের। ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওই ম্যাচে বাংলাদেশ হার মেনেছিল ৬৪ রানে। 

    তবে সেই ম্যাচে ছিলও না বাংলাদেশের তারকা ক্রিকেটারদের অনেকে। কিন্তু এবার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের মতো দুই মহাতারকা থাকায় লঙ্কান অধিনায়ক দাসুন শনাকা লাল-সবুজের দলকে দেখছেন সমীহের দৃষ্টিতে। 

    এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়ার্ম-আপ ম্যাচ খেলার আগে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিল সাড়ে তিন বছর আগে। সেই নিদাহাস ট্রফিতে। সেই ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে জয় ছিনিয়ে নিয়ে বাংলাদেশ কেটেছিল ফাইনালের টিকিট। এরপর দুদলেই পরিবর্তন এসেছে অনেক। তারপরও আজকের ম্যাচটি জিতে সেমি-ফাইনালে উঠার লড়াইয়ে এগিয়ে থাকতে চায় ডমিঙ্গোর শিষ্যরা। মাঠের এই পরীক্ষায় বাংলাদেশ জেতে কিনা সেটাই এখন দেখার বিষয়। 

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম
    2. নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল
    3. কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে ক্লিনিকে এমপি মোশারফ
    4. ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে
    5. মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি
    6. অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে আক্রান্ত জাকিরুলের
    7. ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম

    পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম

    নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল

    নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল

    কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে 
 ক্লিনিকে এমপি মোশারফ

    কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে ক্লিনিকে এমপি মোশারফ

    ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে

    ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে

    মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি

    মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি

    অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে 
আক্রান্ত জাকিরুলের

    অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে আক্রান্ত জাকিরুলের

    ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

    ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬