Journalbd24.com

বুধবার, ১ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • রাতে ভারত-পাকিস্তান ক্রিকেট মহারণ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১ ১৪:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১ ১৪:৩৯

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    রাতে ভারত-পাকিস্তান ক্রিকেট মহারণ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১ ১৪:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১ ১৪:৩৯

    রাতে ভারত-পাকিস্তান ক্রিকেট মহারণ

    চির বৈরী প্রতিবেশী ভারত-পাকিস্তান দুই দেশের লড়াই মানেই মহারণ। ক্রিকেট দুনিয়ার মহাযুদ্ধ। স্নায়ুচাপ আর শ্বাসরুদ্ধকর এক ম্যাচ। আর খেলাটা যদি হয় বিশ্বকাপের মঞ্চে তাহলে তো কথাই নেই। ক্রিকেট শিহরণে যেন ভেসে যায় ক্রিকেট দুনিয়ার তাবত অনুরাগীরা।

    কেননা বৈশ্বিক মঞ্চ ছাড়া যে দুদলের লড়াইটা উপভোগের এখন যে কোনো সুযোগই মেলে না। ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার কারণে আইসিসির টুর্নামেন্টে কেবল দুদল মুখোমুখি হওয়ার সুযোগ পায়। যেকারণে দুদেশের ম্যাচ নিয়ে ক্রীড়া প্রেমীরদের আগ্রহের শেষ নেই।

    যেটা প্রমাণ করে টিকিট বিক্রির রেকর্ড। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট অনলাইনে ছাড়ার ঘণ্টা খানেকের মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট শেষ হয়ে যায়। 

    মাঠে গড়িয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ। বৈশ্বিক এ ক্রিকেট আসরের রোমাঞ্চটা এমনিতেই বেড়ে গেছে। পুরো ক্রিকেট দুনিয়া এখন কাঁপছে ক্রিকেট জ্বরে। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের মহাযজ্ঞের উত্তেজনা আর উন্মাদনা আরও বহুগুণ বেড়ে গেছে ভারত-পাকিস্তান ম্যাচকে সামনে রেখে।

    আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে তিন ম্যাচ হারালেও এখনো পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে জিততে পারেনি পাকিস্তান। হারাতে পারেনি বিরাট কোহলিদের। বাবর আজমরা তাদের হারাতে পারেনি ওয়ানডে বিশ্বকাপেও।

    ১২ ম্যাচের সেই দুর্ভাগ্যটা ঝেরে ফেলতে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নামছে পাকিস্তান। এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্ব আসরে পাঁচটি ম্যাচ খেলেছে ক্রিকেট দুনিয়ার দুই পরাশক্তি ভারত-পাকিস্তান।

    যার চারটি ম্যাচই জিতে নিয়েছে ভারতীয়রা। বাকি একটি ম্যাচ ছিল টাই। সেটাও পরে টাইব্রেকারে হেরে যায় পাকিস্তান।

    তবে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ৮টি টি-টোয়েন্টি খেলেছে পাকিস্তান। তার মধ্যে ছয়টিতেই জয় ছিনিয়ে নিয়েছে ভারত। মাত্র একটি জিতেছিল পাকিস্তান।

    সেও আবার ২০১২ সালে ভারত সফরে। বেঙ্গালুরুতে স্বাগতিকদের ২ বল হাতে রেখে ৫ উইকেটে ধরাশায়ী করে উৎসবে মেতেছিল পাকিস্তানের ক্রিকেটাররা।

    ওটাই প্রথম এবং ওটাই শেষ। এরপর আর ভারতের বিপক্ষে জয়ের দেখা পায়নি তারা। একটি টাই হলেও সেটা অবশ্য জিতেছিল ভারতই। সেই সুখ স্মৃতি নিয়েই ভারত বধের মিশনে নামবে আজ পাকিস্তান। ম্যাচ শুরু রাত ৮টায়।

    তবে আরও একটি পরিসংখ্যান ও তথ্য অনুপ্রেরণা যুগাবে বাবর আজমদের। দুবাইয়ের যে মাঠে হবে দুদলের লড়াই সেই ভেন্যুতে ২০১৬ সাল থেকে ছয় ম্যাচ খেলে এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি পাকিস্তান।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬