Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১ ১৬:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১ ১৬:৪০

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১ ১৬:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১ ১৬:৪০

    হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

    সময়টা একেবারেই ভাল যাচ্ছেনা ভারতীয় ক্রিকেটের। বাজে এক বিশ্বকাপ কাটিয়ে প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় ভারত। এতে সমালোচনার শিকার হতে হয়েছে কোহলি-রোহিতদের। এরই মধ্যে আরেক বিতর্কে জড়ালেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তার বিরুদ্ধে উঠলো ধর্ষণের মতো বিস্ফোরক অভিযোগ। তবে তিনি একা নন, ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে ভারতীয় দলের সাবেক ক্রিকেটার মুনাফ প্যাটেল এবং ক্রিকেট কর্মকর্তা রাজীব শুক্লার বিরুদ্ধেও।

    এর আগেও নারীদের ব্যাপারে অশালীন মন্তব্য করার জন্য চূড়ান্ত সমালোচনার মুখে পড়তে হয়েছিল ভারতীয় খেলোয়াড় হার্দিক পান্ডিয়াকে। আর এবার তার বিরুদ্ধে যেই অভিযোগ উঠলো, তা সত্য প্রমাণিত হলে ভয়ংকর শাস্তির মুখেও পড়তে হতে পারে এই ভারতীয় অলরাউন্ডারকে। 

    ভারতীয় গণমাধ্যম সূত্রে সংবাদ সংস্থা এএনআইয়ের খবরে জানা গেছে, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী রিয়াজ ভাটির স্ত্রী রেহনুমা ভাটি হার্দিকের বিরুদ্ধে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন। মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় গত ২৪ সেপ্টেম্বর এই অভিযোগ দায়ের করেন তিনি। ​ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই অভিযোগ পত্রের ছবি।

     

    রেহনুমার অভিযোগ, তার স্বামী রিয়াজ, যিনি দাউদের মতোই অন্ধকার জগতের সদস্য, ১৫ বছর ধরে তাকে দেহব্যবসার কাজে ব্যবহার করছেন। তিনিই নাকি নিজের স্ত্রীকে জোর করে হাই-প্রোফাইল ব্যক্তিত্বদের সঙ্গে যৌন মিলনে আবদ্ধ হতে বলতেন। এই কাজ তিনি করতে চাননি কিন্তু স্বামী রিয়াজ ক্রমাগত তার সন্তানদের মেরে ফেলার হুমকি দিতে থাকে। আর সেই কারণেই বাধ্য হয়ে একাধিক হাইপ্রোফাইল ব্যক্তিদের সাথে যৌন সম্পর্কে মিলিত হয়েছেন তিনি। 

    এমনকী স্বামীর বিরুদ্ধেও যৌন হেনস্তার অভিযোগ এনেছেন তিনি। আর সেই তালিকাতেই নাকি উঠে এসেছে হার্দিকদের নাম। যদিও কোথায়, কবে, কীভাবে নির্যাতিতা হয়েছিলেন তিনি, পুলিশকে সেসব বিস্তারিত কোনও তথ্য এখনও দিতে পারেননি রেহনুমা।

    হার্দিক পান্ডিয়ার সম্পর্কে রেহনুমা বলেন, তাকে ধর্ষণ করেছেন হার্দিক। ধর্ষণ করার সময় মাদকাসক্ত ছিলেন তিনি। 

    পুলিশ জানিয়েছে, এই অভিযোগের পক্ষে এখনও কোনও শক্তপোক্ত প্রমাণ মেলেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগে যে ব্যক্তিদের নাম ঠিকানা সহ নথিভুক্ত করা হয়েছে, তাদের নাম উল্লেখ নেই, অপরাধের তারিখ ও স্থানও নেই। তবে নির্যাতিতা তার স্বামী সহ সকলের বিরুদ্ধে ধর্ষণ ও হয়রানির অভিযোগ করেছেন। যদিও মুম্বাই পুলিশ এখন পর্যন্ত কোনো এফআইআর নথিভুক্ত করেনি।

    এই অভিযোগের ভিত্তিতে এখনও মুখ খুলেননি হার্দিক বা অন্য অভিযুক্তরা। তবে এই প্রথম কোনও বিতর্ক জড়াননি হার্দিক। এর আগে একটি শো'তে বিতর্কিত মন্তব্য করে নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন ভারতের তারকা ক্রিকেটার।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬