Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ইংল্যান্ডকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২১ ১৪:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২১ ১৪:৫৩

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ইংল্যান্ডকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২১ ১৪:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২১ ১৪:৫৩

    ইংল্যান্ডকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

    সেঞ্চুরির অপেক্ষা নিয়ে উইকেটে ছিলেন দাভিদ মালান ও জো রুট। তার চেয়েও বড় কথা, অস্ট্রেলিয়ার ২৭৮ রানের বিশাল লিডটাকেও আর এভারেস্টসম মনে হচ্ছিল না তখন। ২০২১-২২ অ্যাশেজের প্রথম টেস্ট দুই দিন বাকি থাকতে আভাস দিচ্ছিল দারুণ রোমাঞ্চের।

    কিন্তু আজ শনিবার এক সেশনের তাণ্ডবেই যেন তা ধূলিসাৎ হয়ে গেল। অস্ট্রেলিয়ার আক্রমণে ইংলিশদের ব্যাটিং লাইন আপ ধসে পড়ল তাসের ঘরের মতো। দারুণ আশা দেখাতে থাকা ইংলিশরা শেষমেশ নিতে পারল কেবল ১৯ রানের লিড। অস্ট্রেলিয়া যা পেরিয়ে গেল একটা উইকেট হারিয়েই। ৯ উইকেটের বিশাল এক জয়ে অ্যাশেজে প্যাট কামিন্সের দল এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

    তৃতীয় দিনের শেষটা এমন কিছুর আভাস দিচ্ছিল না মোটেও। উইকেটে দারুণ থিতু হয়ে ছিলেন দুই ব্যাটার মালান আর রুট। দুজনে অপরাজিত ছিলেন যথাক্রমে ৮০ আর ৮৬ রানে।

    সেঞ্চুরির অপেক্ষা নিয়ে চতুর্থ দিনের শুরু করা মালানকে প্রথমে ফেরালেন নাথান লায়ন। সেঞ্চুরি থেকে ১৮ রান দূরে থেকে ফিরলেন তিনি। ইংলিশ ইনিংসে ক্ষয়রোগও ধরল যেন। এর কিছু পরই ক্যামেরন গ্রিনের বলে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন অধিনায়ক রুট, সেঞ্চুরি হলো না তারও। ব্যবধানটা মালানের চেয়েও কম, ১১ রানের আক্ষেপ নিয়ে ফেরেন তিনি।

    এর পর লায়নের স্পিন জালে যেমন আটকেছে ইংল্যান্ড, হাঁসফাঁস করেছে অজি পেস আক্রমণের দারুণ আঁটসাঁট বোলিংয়েও। বেন স্টোকস, ক্রিস ওকস আর জস বাটলাররা পারেননি বড় কিছু করতে। তাতে ইংলিশরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে করতে পারে কেবল ২৯৭ রান, লিডটা হয় কেবল ১৯ রানের। লায়ন ৪ উইকেট তুলে নেন, কামিন্স আর গ্রিন শিকার করেন দুটো করে উইকেট।

    ২০ রানের মামুলি লক্ষ্য টপকাতে গিয়ে একটা উইকেট অবশ্য হারিয়েছে অজিরা। তবে সেটা জয়ের পথে বড় কোনো বাধা দাঁড় করাতে পারেনি। ৯ উইকেটের জয়ে সিরিজে ১-০ ব্যবধানেও এগিয়ে যাওয়াটা নিশ্চিত হয়ে যায় তাতে দলটির।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬