Journalbd24.com

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • নিউজিল্যান্ডে টাইগারদের বিজয় দিবস উদযাপন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২১ ১৬:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২১ ১৬:৩৭

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    নিউজিল্যান্ডে টাইগারদের বিজয় দিবস উদযাপন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২১ ১৬:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২১ ১৬:৩৭

    নিউজিল্যান্ডে টাইগারদের বিজয় দিবস উদযাপন

    স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নতুন রূপে সেজেছে বাংলাদেশ। লাল-সবুজের উৎসবে মেতেছে পুরো দেশ। বিজয় দিবসের ৫০ বছর উদযাপনের সেই বাধ ভাঙা আনন্দের ঢেউ আছড়ে পড়েছে যেন নিউজিল্যান্ডেও। 

    সেই আনন্দে সামিল হয়ে সুদূর নিউজিল্যান্ডে বিজয় দিবস উদযাপন করলেন মুশফিকুর রহিমরা। লাল-সবুজের পতাকা হাতে ক্যামেরা বন্দী হলেন উচ্ছ্বসিত টাইগাররা।

    অনুশীলনের জন্য হোটেল থেকে বর হয়েই দলবদ্ধ হয়ে ক্রিকেটাররা গাইলেন জাতীয় সঙ্গীত। সবার সঙ্গে বিনিময় করলেন বিজয় দিবসের শুভেচ্ছা। তবে বৃষ্টির কারণে অনুশীলন করা হয়নি। হাঁটা-হাটিতে সন্তুষ্ট থাকতে হয়েছে সবাইকে। 

    স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনা টেস্টে পজিটিভ হলেও ক্রিকেটার সবাই এখনো পর্যন্ত রয়েছেন নেগেটিভ।

    বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে সবার নেগেটিভ রিপোর্ট আসার সুখবর দিয়েছেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বিসিবি'র পাঠানো এক ভিডিও বার্তায় সুজন বলেন, ‘বিজয়ের পঞ্চাশ বছরে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের কিছু ভালো খবর আছে এখানে। আমরা মাশাআল্লাহ্‌ সবাই নেগেটিভ এসেছি রিপোর্টে। আমাদের সবাইকে অনুশীলনের সুযোগ দিয়েছে। আমি ও টিম ম্যানেজার নাফিস ইকবাল এ বিষয়ে ওদের সঙ্গে কথা বলেছিলাম যে কীভাবে কী করব? ওরা আজকে আমাদেরকে পজিটিভ নিউজ দিয়েছে। আজকে অনুশীলনে গিয়েছিলাম, তবে বৃষ্টির কারণে অনুশীলন করতে পারিনি। এখন আমাদের জিম সেশন হবে।’

    নিউজিল্যান্ডে টাইগারদের তিন ধাপে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। নীল ব্যান্ড পেয়ে দলের অনেকে ৫ দিনের কোয়ারেন্টিন শেষে অনুশীলন শুরু করেছেন। আর করোনা পজিটিভ রোগির সংস্পর্শে আসা ক্রিকেটার ও স্টাফসহ ৯ জন হলুদ ব্যান্ড নিয়ে আসেন আইসোলেশনে। 

    এ নিয়ে সুজন বলেন, 'কালকে আমরা এখান থেকে বের হয়ে আইসোলেশনে চলে যাবো অন্য একটা হোটেলে। আর যাদের ইয়োলো ব্যান্ড ছিল তারা ২০ তারিখ পর্যন্ত এখানে থাকবে। কালকে থেকে তারা জিম ব্যবহার করতে পারবে। আর ২১ তারিখ তারা আমাদের সঙ্গে যোগ দেবে। ইনশাআল্লাহ্‌ সবাই ভালো আছে, সুস্থ আছে।’

    স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ সম্পর্কে সুজন বলেন, ‘রঙ্গনা হেরাথকে আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। বাকি সবাই সুস্থ এবং মাশাআল্লাহ্‌ সবাই আমরা নেগেটিভ আছি আলহামদুলিল্লাহ্‌।’

    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ
    2. মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু
    3. মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু
    4. সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী
    5. নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২
    6. আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
    7. কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

     নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    কাহালুতে ট্রাক-অটোভ্যান 
মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬