Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • হাসপাতাল থেকে বাসায় ফিরলেন কিংবদন্তি পেলে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২১ ১৪:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২১ ১৪:২৮

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    হাসপাতাল থেকে বাসায় ফিরলেন কিংবদন্তি পেলে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২১ ১৪:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২১ ১৪:২৮

    হাসপাতাল থেকে বাসায় ফিরলেন কিংবদন্তি পেলে

    শেষ দুই সপ্তাহের চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ব্রাজিল কিংবদন্তি পেলে। বড় দিনের ঠিক আগে সুখবর পেলেন তিনি। তর্কসাপেক্ষে সর্বকালের সেরা এই সাবেক ফুটবলার অবশেষে ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে।

    বৃহদান্ত্রে টিউমার ধরা পড়েছিল তার, চিকিৎসার জন্য আবারও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। ব্রাজিলের সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত বৃহস্পতিবার তাকে বাড়ি ফেরার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।

    গেল ৯ ডিসেম্বর চলতি বছরের সবশেষ কেমোথেরাপির জন্য হাসপাতালে গিয়েছিলেন পেলে। সেখানে কিছু শারীরিক সমস্যার সৃষ্টি হলে হাসপাতালে রেখে দেওয়া হয় তাকে। এর আগে চলতি বছরই তার শরীরে কোলন টিউমার ধরা পড়ে, যা গত ৪ সেপ্টেম্বর এক অস্ত্রোপচারের মাধ্যমে সরিয়ে ফেলা হয় তার শরীর থেকে।

    ৮১ বছর বয়সী এই সাবেক তারকা হাসিমুখেই হাসপাতাল ছেড়েছেন। মেডিকেল রিপোর্ট বলেছে, তিনি বর্তমানে স্থিতিশীলই আছেন। চলতি বছরের সেপ্টেম্বরে যে কোলন টিউমার ধরা পড়েছিল, তার চিকিৎসা চলতেই থাকবে।

    হাসপাতাল ছাড়ার পর পেলে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করেছেন, যেখানে তিনি মুচকি হাসছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই হাসির ছবিটা অহেতুক নয়। যেমন আমি আপনাদের কথা দিয়েছিলাম, আমি আমার পরিবারের সঙ্গেই বড় দিন পালন করবো। আমি আমার বাড়ি ফিরে যাচ্ছি। আপনাদের সব ধরনের খুদেবার্তার জন্য ধন্যবাদ।’

    শেষ কয়েক বছর ধরেই স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না পেলের। ২০১৫ সালে প্রোস্টেটে অস্ত্রোপচারের পর থেকেই চলছে এ অবস্থা। ২০১৯ সালে ইউরিনারি ইনফেকশনের কারণে আবারও তাকে হাসপাতালে যেতে হয়। এদিকে নিতম্বের সমস্যা বহুদিন ধরেই ভোগাচ্ছে তাকে, যে কারণে স্বাভাবিক চলাচলেও বাধা পড়েছে তার।

    চলতি বছর যোগ হয়েছে এই নতুন সমস্যা। রুটিন চেকআপ করতে গিয়ে গেল সেপ্টেম্বরে তার বৃহদান্ত্রে এক টিউমার ধরা পড়ে। সেটা অস্ত্রোপচারের মাধ্যমে ফেলে দেওয়া হলেও সেটার ফিরে আসা রুখতে এখন তাকে নিয়মিত কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হচ্ছে। চলতি বছরে যার শেষ কিস্তি নিতেই তাকে এবার যেতে হয়েছিল হাসপাতালে।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬