Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • কুয়েতকে গুঁড়িয়ে এশিয়া কাপের সেমির পথে টাইগার যুবারা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২১ ২৩:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২১ ২৩:৫৩

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    কুয়েতকে গুঁড়িয়ে এশিয়া কাপের সেমির পথে টাইগার যুবারা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২১ ২৩:৫৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২১ ২৩:৫৩

    কুয়েতকে গুঁড়িয়ে এশিয়া কাপের সেমির পথে টাইগার যুবারা

    অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সের ধারা ধরে রাখল জুনিয়র টাইগাররা। সুবাদে আরও একটা দুরন্ত জয় ছিনিয়ে নিল দেশের ছেলেরা। কুয়েতের বিপক্ষে লাল-সবুজের প্রতিনিধিরা জিতল ২২২ রানের বিশাল ব্যবধানে।

    সংযুক্ত আরব আমিরাতে হওয়া টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ আগের দিন ১৫৪ রানে উড়িয়ে দিয়েছে নেপালকে। এবার তারা গুঁড়িয়ে দিল কুয়েত অনূর্ধ্ব-১৯ দলকে। এ নিয়ে আসরে নিজেদের প্রথম দুটি ম্যাচই টানা জিতে সেমি-ফাইনালের পথে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা। ‘বি’ গ্রুপে টানা দুই ম্যাচ জিতে চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ।

    গতকাল প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন প্রান্তিক নওরোজ নাবিল। পরের ম্যাচেই আজ শতক উপহার দিলেন ওপেনার মাহফিজুল ইসলাম। তার সঙ্গে ব্যাট হাতে দাপট দেখালেন এসএমর মেহেরব। তবে আট রানের জন্য হাফ-সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন তিনি। পরে বল হাতে দাপট দেখান রিপন মন্ডল, এসএম মেহেরব ও রাকিবুল হাসানরা।

    তবে মাহফিজুলের দুরন্ত সেঞ্চুরিতে কুয়েত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বিশাল সংগ্রহ গড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। লাল-সবুজের প্রতিনিধিরা গড়েছে ২৯১ রানের পাহাড়সম পুঁজি। মাহফিজুল ইসলাম ১১৯ বলে ১২ বাউন্ডারি ও ৪ ছক্কায় ১১২ রানের দাপুটে এক ইনিংস খেলেন। ২৪ বলে ৫ বাউন্ডারি ও এক ছক্কায় ৪২ রানের চমৎকার এক ঝড়ো ইনিংস এনে দেন মেহেরব। 

    কুয়েতের হয়ে তিনটি উইকেট শিকার করেন আব্দুল সাদিক। দুটি করে উইকেট নেন মুহাম্মদ উমর ও হেনরি টমাস।

    হিমালয়সময় লক্ষ্য তাড়া করতে নেমে ২৫.৩ ওভারের বেশি ব্যাটিং করতে পারেনি কুয়েত। রিপন মন্ডল, এসএম মেহেরব ও রাকিবুল হাসানদের আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি তারা। গুটিয়ে গেছে তারা মাত্র ৬৯ রানে।

    কুয়েতের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৪৩ রান এনে দেন ওপেনার ও ক্যাপ্টেন মিট ভাবসার। শেষ দিকে ১১ রান যোগ করেন মির্জা আহমেদ। বাকিরা কেউ দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। ব্যাটিং বিপর্যয় সামলাতে না পেরে যোগ দেন আসা-যাওয়ার মিছিলে। রিপন মন্ডল একাই শিকার করেন তিন উইকেট। দুটি করে উইকেট নেন মেহেরব ও রাকিবুল।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬