Journalbd24.com

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২২ ১৫:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২২ ১৫:২৩

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২২ ১৫:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২২ ১৫:২৩

    দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব

    অনেক নাটক আর জল ঘোলার পর অবশেষে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে রাজি হয়েছেন সাকিব আল হাসান। আজ শনিবার, ১২ মার্চ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনার পর সফরে যাওয়া ব্যাপারে সম্মতি দিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

    গণমাধ্যমকে সাকিব বলেন, ‘পাপন ভাইর সঙ্গে পরশু রাতেও কথা হয়েছে, আজও উনার সাথে কথা হয়েছে। যেহেতু আমি তিন ফরম্যাটেই আছি, তিন ফরম্যাটেই সবসময় এভেইলেবল থাকব। বোর্ড সিদ্ধান্ত নেবে কখন আমাকে বিশ্রাম দেওয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সফরেও আমি এভেইলেবল।’

    বোর্ড প্রেসিডেন্ট জানিয়েছেন, আগামীকাল রোববার, ১৩ মার্চ রাতে দক্ষিণ আফ্রিকার ফ্লাইট ধরবেন সাকিব। খেলবেন ‍ওয়ানডে ও টেস্ট দুই সিরিজেই। 

    সাকিবের সফর নিয়ে পাপন বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সফরে সব ম্যাচেই এভেইলেবল সাকিব। আগামীকাল রাতে সে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়। এখানে কথা আছে, এমনও হতে পারে সেখানে কোনো ম্যাচে তাকে দলের বাইরেও রাখা হতে পারে। এটা নিয়ে হুলস্থুল করার কিছু নেই।’

    সাকিব আল হাসান বিসিবি'কে চিঠি দিয়ে আগেই জানিয়েছিলেন আগামী নভেম্বর পর্যন্ত টেস্ট খেলতে চান না। পরে মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে সরে দাঁড়াতে চান বিশ্বসেরা এ অলরাউন্ডার। এ নিয়ে সাকিবের ওপর ক্ষোভ ঝারেন বিসিবি প্রধান ও টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

    পরে সাকিবকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ক্রিকেটের তিন সংস্করণ থেকেই ছুটিতে পাঠিয়ে দেয় বিসিবি। কিন্তু তারপরও তিন সংস্করণের কেন্দ্রীয় চুক্তিতেই সাকিবকে রাখে বিসিবি। এ নিয়ে দেখা দেয় নানা প্রশ্ন। হতে থাকে সমালোচনা। শেষে বোর্ডের সঙ্গে চলমান সকল নাটকের পর্দা টেনে দিয়ে ক্রিকেট মহারতারকা সাকিব জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন তিনি।

    দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি ওয়ানডের সঙ্গে দুটি টেস্ট খেলবে টাইগাররা। আগামী ১৮ মার্চ ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে দুই দলের লড়াই। বিশ্বকাপ সুপার লিগের অধীনে সিরিজের বাকি দুটি ওয়ানডে হবে ২০ ও ২৩ মার্চ। প্রথম ও তৃতীয় ম্যাচ সেঞ্চুরিয়নে এবং দ্বিতীয় ম্যাচ হবে জোহানেসবার্গে।

    টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। পোর্ট এলিজাবেথে শেষ টেস্ট শুরু হবে ৮ এপ্রিল। 

    সর্বশেষ সংবাদ
    1. ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন
    2. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    3. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    4. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    5. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    6. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    7. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    সর্বশেষ সংবাদ
    ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের 
স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন

    ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬