Journalbd24.com

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ‘এটাই তোর আইপিএল’, তাসকিনকে তামিম
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ মার্চ, ২০২২ ১৫:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ মার্চ, ২০২২ ১৫:৪০

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ‘এটাই তোর আইপিএল’, তাসকিনকে তামিম

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ মার্চ, ২০২২ ১৫:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ মার্চ, ২০২২ ১৫:৪০

    ‘এটাই তোর আইপিএল’, তাসকিনকে তামিম

    আইপিএলের দল লখনউ সুপার জায়ান্টস থেকে ডাক এলেও অনাপত্তিপত্র না পাওয়ায় যেতে পারছেন না তাসকিন আহমেদ। বুধবার সেঞ্চুরিয়নে ম্যাচসেরার পুরস্কারের পাশাপাশি সিরিজসেরাও হয়েছেন এই পেসার। দুটো পুরস্কার জেতা তাসকিনকে অধিনায়ক তামিম ইকবাল অনুপ্রেরণা জুগিয়ে বলেছেন, ‘ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজ- এটাই তোর আইপিএল।’

    গত কয়েক বছর দুর্দান্ত ক্রিকেট খেলে চলছেন তাসকিন। সময় যত যাচ্ছে হচ্ছেন আরো ধারালো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভালো করা এই পেসার আইপিএলের দল লখনউ থেকে পুরো মৌসুম খেলার প্রস্তাব পান। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থাকায় তাসকিনকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি।

    আইপিএলে যেতে না পারার বিষয়টি জেনেই তৃতীয় ওয়ানডেতে নেমেছিলেন তিনি। সেঞ্চুরিয়নে নেমেই জাদু দেখালেন। বিদেশির মাটিতে প্রথমবার ৫ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ ও সিরিজসেরা।

    দুর্দান্ত পারফর্ম করা এই পেসারের আইপিএল প্রসঙ্গে এসেই গিয়েছিল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে। সেখানে তামিম বলেছেন, ‘দেশের হয়ে খেলার চেয়ে অনুপ্রেরণার আর কিছু হতে পারে না। আমি জানি তাসকিন একটা দারুণ সুযোগ পেয়েছিল আইপিএল থেকে। ও তরুণ, আসলে কঠিন (আইপিএল উপেক্ষা করা)।’

    এদিকে পুরস্কার নিতে এসে তাসকিন বলেছেন, ‘খুবই খুশি ও গর্বিত। এই প্রথম আমি সিরিজসেরার পুরস্কার পেলাম। গত দেড় বছর ধরে আমি একই প্রক্রিয়া অনুসরণ করছি। প্রত্যেক ম্যাচেই আমার অধিনায়ক আমাকে সমর্থন করেছেন। আমার কাজ বুঝিয়ে দিয়েছেন। পরিষ্কারভাবে বলে দিয়েছেন ফাস্ট ও আক্রমণাত্মক থেকে উইকেট তুলে নিতে। এখানে আমি বোলিংটা বেশ উপভোগ করেছি। আমাকে এখনও শিখতে হবে যে ফ্ল্যাট উইকেটে কীভাবে ৫ উইকেট নেওয়া যায়।’

    সর্বশেষ সংবাদ
    1. ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন
    2. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    3. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    4. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    5. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    6. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    7. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    সর্বশেষ সংবাদ
    ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের 
স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন

    ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬