Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • চেন্নাইয়ের বিপক্ষে জয় দিয়ে আইপিএল শুরু কলকাতার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ মার্চ, ২০২২ ১৪:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ মার্চ, ২০২২ ১৪:৫৭

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    চেন্নাইয়ের বিপক্ষে জয় দিয়ে আইপিএল শুরু কলকাতার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ মার্চ, ২০২২ ১৪:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ মার্চ, ২০২২ ১৪:৫৭

    চেন্নাইয়ের বিপক্ষে জয় দিয়ে আইপিএল শুরু কলকাতার

    গত মৌসুমে শিরোপার লড়াইয়ে চেন্নাইয়ের কাছে হেরেছিল কলকাতা। এবারের আইপিএলটা সেই দুই দলের লড়াই দিয়েই শুরু হলো। তবে এবার বদলে গেল বিজয়ী দলের নাম। সেই ম্যাচে জিতেছিল চেন্নাই সুপার কিংস, এবার কলকাতা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শনিবার ৬ উইকেটে জিতেছে দলটি। ফলে চেন্নাইয়ের বিপক্ষে প্রতিশোধ নিয়েই এবারের আইপিএলটা শুরু হলো কলকাতার।

    ম্যাচের শুরুটা অবশ্য হয়েছিল বেশ আবেগি এক আবহে। প্রথম আইপিএলজয়ী অধিনায়ক শেন ওয়ার্নকে শ্রদ্ধা জানানো হয় এদিন। দেওয়া হয় টোকিও অলিম্পিকে ভারতকে পদক এনে দেওয়া অ্যাথলেটদের সম্মাননাও।

    এরপর ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি চেন্নাইয়ের। টস হেরে ব্যাট করতে নামা দলটি উইকেট খোয়ানো শুরু করে শুরু থেকেই। ওপেনার রুতুরাজ গায়কোয়াড় উমেশ যাদবের শিকার হয়ে ফেরেন রানের খাতা খোলার আগেই। এরপর উমেশই ফেরান ডেভন কনওয়েকে (৩)।

    শুরুটা দারুণ করেছিলেন রবিন উথাপ্পা, তবে তিনিও থামেন ২১ বলে ২৮ রান করে। এক পর্যায়ে ৬১ রানে ৫ উইকেট খুইয়ে বসে চেন্নাই। এরপরই প্রতিরোধ গড়েন মহেন্দ্র সিং ধোনি ও অধিনায়ক রবীন্দ্র জাদেজা। গড়েন ৭০ রানের জুটি। ধোনি ফিফটি পান তিন বছর পর। আর জাদেজা করেন ২৬ রান।

    জবাবে কলকাতা তাদের দুই ওপেনার ভেঙ্কেটেশ আইয়ার ও অজিঙ্কা রাহানের সুবাদে ভালো শুরু পায়। তাদের ৪৩ রানের জুটি ভাঙেন ডোয়াইন ব্রাভো। তিনে নামা নিতীশ রানাকেও ফেরান ব্রাভোই। এরপর রাহানে চল্লিশোর্ধ্ব ইনিংসে জয়ের পথে এগিয়ে যেতে থাকে কলকাতা। ওপাশে থাকা স্যাম বিলিংসকে ফেরান প্রথম দুই উইকেট শিকারি ব্রাভো। তিন উইকেট নিয়ে আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারিও বনে যান তিনি।

    তবে চেন্নাইকে ম্যাচটা আর জেতানো হয়নি ব্রাভোর। অধিনায়ক শ্রেয়াশ আইয়ারের কল্যাণে অনায়াস জয়টা তুলে নেয় কলকাতা। তাতে নেওয়া হয়ে যায় প্রতিশোধটাও।

    সংক্ষিপ্ত স্কোর:
    চেন্নাই সুপার কিংস: ২০ ওভারে ১৩১/৫ (উথাপ্পা ২৮, রাইডু ১৫, জাদেজা ২৬*, ধোনি ৫০*; উমেশ ২০-২)
    কলকাতা নাইট রাইডার্স: ১৮.৩ ওভারে ১৩৩/৪ (রাহানে ৪৪ , রানা ২১, শ্রেয়াস ২০*, বিলিংস ২৫; ব্রাভো ৪-০-২০-৩)
    ফল: কলকাতা নাইট রাইডার্স ৬ উইকেটে জয়ী
    ম‍্যাচসেরা: উমেশ যাদব

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬