Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • বাঁচা মরার লড়াইয়ে কাতার বিশ্বকাপে পর্তুগাল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ মার্চ, ২০২২ ১৪:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ মার্চ, ২০২২ ১৪:৩৮

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    বাঁচা মরার লড়াইয়ে কাতার বিশ্বকাপে পর্তুগাল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ মার্চ, ২০২২ ১৪:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ মার্চ, ২০২২ ১৪:৩৮

    বাঁচা মরার লড়াইয়ে কাতার বিশ্বকাপে পর্তুগাল

    শেষ পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদোর কথাই সত্যি হলো। বিশ্বকাপ বাছাইপর্বে প্লে-অফের ফাইনালে নর্থ মেসিডোনিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে কাতার বিশ্বকাপ নিশ্চিত করলো পর্তুগাল।

    দুটি গোলই আসে ব্রুনো ফার্নান্দেসের পা থেকে।

    পোর্তোতে খেলতে নেমে প্রথমার্থ পুরোটাই নিজেদের করে নেয় পর্তুগাল। ৭০ শতাংশ বল দখলে রাখা দলটি মোট ৭টি শট নেয়। লক্ষ্যে থাকা একমাত্র শটটি গোলে পরিণত হয়।

    ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যেতে পারত পর্তুগিজরা। কিন্তু নুনো মেন্দিসের দেওয়া দারুণ পাস পায়ে লাগাতে পারেননি ব্রুনো ফার্নান্দেস ও রোনালদো। চতুর্দশ মিনিটে সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি রোনালদো। দিয়াগো জোটা থেকে বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করতে ব্যর্থ হন তিনি। দশ মিনিট পর কর্নার থেকে উড়ে আসা বল হেডে অল্পের জন্য লক্ষ্যভেদ করতে পারেননি জোটা।

    ৩২তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় পর্তুগাল। উত্তর মেসিডোনিয়া ডিফেন্ডারের ভুল পাস পেয়ে ফার্নান্দেস রোনালদোর সঙ্গে বল দেওয়া নেওয়া করে জাল খুঁজে নেন সহজেই। ৪০তম মিনিটে রোনালদোর দেওয়া পাস কাজে লাগাতে পারেনি জোটা। এগিয়ে থেকেই বিরতিতে যায় পর্তুগাল।

    বিরতির পর আক্রমণে না যেতে পারলেও নিজেদের রক্ষণভাগ সামলে রেখার প্রচেষ্টা চালিয়ে যায় উত্তর মেসিডোনিয়া। ৫৪তম মিনিটে জোটার করা ফাউল থেকে ফ্রি-কিক পায় দলটি। কিন্তু বার্দির করা শট ঠেকিয়ে দেন পর্তুগিজ ফরোয়ার্ড পেপে। ৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফার্নান্দেস। জোটার ক্রস থেকে হাফ ভলিতে জাল খুঁজে নেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড। পরবর্তীতে আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করে ফের্নান্দো সান্তোসের দল।

    এই নিয়ে টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপের টিকিট পেল পর্তুগাল। আর এই বিশ্বকাপে খেলার পর ফুটবল ক্যারিয়ারের ইতি ঘটাতে পারেন পর্তুগিজ তারকা ও বিশ্বের সেরা ফুটবলারদের একজন রোনালদো।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬