Journalbd24.com

বুধবার, ১ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • শুভ জন্মদিন ‘মিস্টার ডিপেন্ডেবল’
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ মে, ২০২২ ১৫:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ মে, ২০২২ ১৫:২৮

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    শুভ জন্মদিন ‘মিস্টার ডিপেন্ডেবল’

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ মে, ২০২২ ১৫:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ মে, ২০২২ ১৫:২৮

    শুভ জন্মদিন ‘মিস্টার ডিপেন্ডেবল’

    বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র বললে ভুল বলা হবে না তাঁকে। দেশের ক্রিকেটের অনেক সাফল্য মুশফিকুর রহিমের হাত ধরে এসেছে। কখনো দেশকে নেতৃত্ব দিয়েছেন। কখনো ব্যাট হাতে, আবার কখনো উইকেটের পিছনে দাঁড়িয়ে দারুণ সব সাফল্য এনে দিয়েছেন। ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত এই তারকা ক্রিকেটারের আজ ৩৫তম জন্মদিন।

    ১৯৮৭ সালের ৯ মে বগুড়ায় জন্মগ্রহণ করেন মুশফিক। তিনি বগুড়া জিলা স্কুল এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ছাত্র ছিলেন। ঘরোয়া ও বয়সভিত্তিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করে ২০০৫ সালে ইংল্যান্ড সফরের জাতীয় দলে প্রথম সুযোগ পান মুশফিক। ইংল্যান্ডের মাটিতে সেটি ছিল বাংলাদেশের প্রথম সফর। লর্ডসে সিরিজের প্রথম টেস্টে তিনি খুব একটা সাফল্য পাননি। নিজের অভিষেক টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৯ রানেই প্যাভিলিয়নে ফিরে যান। অবশ্য সে ইনিংসে বাংলাদেশ মাত্র ১০৮ রানে অলআউট হয়েছিল। দ্বিতীয় ইনিংসে তিনি করেন মাত্র ৩ রান।  

    তবে শুরুটা ভালো না হলে ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেক অর্জন নিজের ঝুলিতে পুরেছেন মুশফিক। সবমিলিয়ে এখন পর্যন্ত ৪৫৭টি ম্যাচ খেলে ১৩,১২৪ রানের পাশাপাশি ৪২২টি ডিসমিসালে বিশ্বের সর্বকালের সেরা উইকেটকিপার-ব্যাটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন।

    মুশফিকের ক্যারিয়ারে তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে। তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। কলোম্বোর পি সারা ওভালে বাংলাদেশের শততম টেস্টে তাঁর নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ঐতিহাসিক জয় পেয়েছে।

    ২০০৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মুশফিক বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই দলে ছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো খেলোয়াড়রা। সেই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠে ছিল বাংলাদেশ।

    ২০০৯ সালের জিম্বাবুয়ে সফরে মুশফিক বাংলাদেশ দলের সহঅধিনায়ক নির্বাচিত হয়েছিলেন। ২০১০ সালের ২১ জানুয়ারি ভারতের বিরুদ্ধে হোম সিরিজের প্রথম টেস্টে মুশফিক তাঁর ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করেন।

    ২০১১ সালে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পান মুশফিক। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এশিয়া কাপে রানার্সআপ হয়েছিল। তিনি ২০১৪ সাল পর্যন্ত দলকে নেতৃত্ব দিয়েছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬