Journalbd24.com

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • শৈশবের ক্লাবে ফিরে আসলেন সুয়ারেস
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জুলাই, ২০২২ ১৬:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জুলাই, ২০২২ ১৬:১২

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    শৈশবের ক্লাবে ফিরে আসলেন সুয়ারেস

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জুলাই, ২০২২ ১৬:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জুলাই, ২০২২ ১৬:১২

    শৈশবের ক্লাবে ফিরে আসলেন সুয়ারেস

    উরুগুয়েতে শৈশবের ক্লাব নাসিওনালে ফিরে এসেছেন তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেস। কাতার বিশ্বকাপকে সামনে রেখে স্বল্প মেয়াদে তিনি ঘরের ক্লাবের সাথে চুক্তি করেছেন বলে জানা গেছে। ক্লাব সভাপতি হোসে ফুয়েনটেস জানিয়েছেন, ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের সাথে তাদের পাঁচ মাসের চুক্তি হয়েছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুয়ারেস প্রকাশ করেছিলেন ক্যারিয়ার শুরু করা ক্লাবটির সাথে তার প্রাথমিক সমঝোতা হয়েছে। আগামী কিছুদিনের জন্য তিনি এখানে ফিরে আসছেন।

    সুয়ারেস ও ফুয়েনটেস দুজনেই জানিয়েছেন, চুক্তির এখনো কিছু কাজ বাকি আছে। লিভারপুল ও বার্সেলোনার সাবেক এই তারকা উরুগুয়ে জাতীয় দলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। এ নিয়ে ক্যারিয়ারে চতুর্থ বিশ্বকাপে তিনি খেলতে যাচ্ছেন। ফুয়েরটেস বলেছেন চলতি সপ্তাহেই সুয়ারেস উরুগুয়েতে ফিরে আসবেন এবং খুব দ্রুতই নাসিওনালের জার্সি গায়ে ব্রাজিলিয়ান ক্লাব আতলেটিকো গোয়ইনিয়েসের বিপক্ষে কোপা সুদামেরিকানাতে তার অভিষেক হবে।

    এই প্রতিযোগিতাটি দক্ষিণ আমেরিকায় ইউরোপা লিগের সমকক্ষ। গত মৌসুমের শেষে আতলেটিকো মাদ্রিদ ছেড়ে চলে আসেন সুয়ারেস। কিন্তু এখনো তিনি স্পেনে অবস্থান করছেন। ২০০৫ সালে মাত্র ১৮ বছর বয়সে নাসিওনালের হয়ে তিনি পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন। পূর্ণ এক মৌসুম সেখানে কাটানোর পর নেদারল্যান্ডের গ্রোনিনগেনে পাড়ি জমান। এক বছর পর ডাচ চ্যাম্পিয়ন আয়াক্সে যোগ দেন। সেখানে খেলতে গিয়ে লিভারপুলের নজরে পড়েন।

    অবশেষে সাড়ে তিন বছর ইংল্যান্ডে প্রিমিয়ার লিগে খেলার পর ৮০ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় যোগ দেন। কাতালান জায়ান্টদের হয়ে তিনি ক্লাব ক্যারিয়ারে সবচেয়ে স্মরণীয় সময় কাটিয়েছেন। বার্সার হয়ে চারটি লা লিগা ও ২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের কৃতিত্ব দেখান। ২০২১ সালে আবারো আতলেটিকোর জার্সি গায়ে লা লিগা শিরোপা জয় করেছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬