Journalbd24.com

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • শাস্তির বদলে অধিনায়কত্ব পেলেন সাকিব
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২২ ২১:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২২ ২১:২৯

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    শাস্তির বদলে অধিনায়কত্ব পেলেন সাকিব

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২২ ২১:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২২ ২১:২৯

    শাস্তির বদলে অধিনায়কত্ব পেলেন সাকিব

    বিসিবির অনুমতি না নিয়ে বেটিং কম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরও শাস্তি থেকে রেহাই পেয়ে গেলেন সাকিব আল হাসান। বরং তাকে দেওয়া হলো টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্বভার। আসন্ন এশিয়া কাপে সাকিবের নেতৃত্বেই খেলবে বাংলাদেশ দল।  আসন্ন এশিয়া কাপ, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সাকিবকে অধিনায়ক করা হয়েছে।

    আজ শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় দীর্ঘ সভার পর এই সিদ্ধান্ত হয়।

    সভা থেকে বেরিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, 'এটা নিয়ে আগেই বিসিবিতে একটা সিদ্ধান্ত ছিল। আজও এখানে অনেক আলোচনা হয়েছে। বিসিবি প্রেসিডেন্ট ছিলেন। সামনে আমাদের এশিয়া কাপ আছে। এরপর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপ। এই তিনটি সিরিজের জন্য আমরা সাকিব আল হাসানকে অধিনায়ক হিসেবে ঘোষণা করছি। পরবর্তীতে আমরা তাকে অধিনায়ক হিসেবে রাখব কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেব। '

    অবশ্য গত পরশু কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাতকারে জালাল ইউনুস বলেছিলেন, বিসিবিকে না জানিয়ে এই চুক্তি করে সাকিব বোর্ডের সঙ্গে চুক্তিভঙ্গ করেছেন।  তিনি বলেছিলেন, 'এটি অবশ্যই চুক্তিভঙ্গ। ওর অনুমতি না নেওয়াটাই প্রথম ভুল। প্লেয়ার্স কন্ট্রাক্টে পরিষ্কার লেখা আছে, চুক্তির আগে অনুমতি নিতে হবে। এটি নিয়েও আলোচনা হয়েছে। এটি হতে পারে না। ওকে (সাকিব) স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ রকম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। '

    উল্লেখ্য, জুয়াড়ি প্রস্তাব গোপন করায় ২০১৯ সালে এক বছর নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। তার পরও তিনি শিক্ষা নেননি। এবার বিসিবিকে না জানিয়ে ‘বেটউইনার নিউজ’ নামের একটি জুয়াসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেন। ফেসবুকে পোস্টও করেন। এরপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, সাকিবকে জুয়া অথবা ক্রিকেট, যেকোনো একটা বেছে নিতে হবে।  এর কিছু সময় পর সাকিব ই-মেইলের মাধ্যমে বিসিবিকে জানান, তিনি চুক্তি বাতিল করেছেন।

    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬