Journalbd24.com

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • এশিয়া কাপে নতুন চ্যাম্পিয়ন চান সাকিব
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২২ ১৪:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২২ ১৪:৪৬

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    এশিয়া কাপে নতুন চ্যাম্পিয়ন চান সাকিব

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২২ ১৪:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২২ ১৪:৪৬

    এশিয়া কাপে নতুন চ্যাম্পিয়ন চান সাকিব

    এশিয়া কাপে একবারও শিরোপা জিতেনি বাংলাদেশ। টানা ৩ আসরে ফাইনাল খেলেও এশিয়ার সেরা দল হওয়া থেকে এক কদম দূরে থেকে যায় লাল-সবুজের দলটি। ২৭ আগস্ট থেকে শুরু হবে টুর্নামেন্টের ১৫তম আসর। আর এবারের আসরে নতুন কোন দলকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান সাকিব আল হাসান।

    বৃহস্পতিবার টি-টেন লিগের দল বাংলা টাইগার্স আইকন ক্রিকেটার হিসেবে সাকিবের নাম ঘোষণা করে। দুবাইয়ে দলটির আয়োজিত এক অনুষ্ঠানে আসন্ন এই টুর্নামেন্টটিকে নিয়ে নিজের মতামত জানান বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

    এখন পর্যন্ত এশিয়া কাপের ১৪টি আসরে সবচেয়ে বেশি ৭বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ৫বার জিতেছে শ্রীলঙ্কা ও ২বার পাকিস্তান। তাই সাকিবের চাওয়া নতুন কোন দল এবারের শিরোপা ঘরে তুলুক। এমনকি ঠাট্টার চলে তিনি এটাও বলেছেন ফাইনালে যে কোন প্রতিপক্ষকেই পেতে চাইবে তার দল।

    সংবাদ সম্মেলনে সাকিব বলেন, 'ফাইনালে যে কোন দলকে পেতেই ভালো লাগবে, যদি না আমরা ফাইনালিস্ট হই। আশা করছি এবার কোন নতুন দল শিরোপা জিতবে। ভারত, পাকিস্তান বা শ্রীলঙ্কা তো অনেকবারই জিতেছে। আশা করছি এবার নতুন দলের হাতে শিরোপা উঠবে।'

    ২৭ আগস্ট পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এই গ্রুপের আরেক দল বাংলাদেশ। ৩০ আগস্ট আফগানদের বিপক্ষে এশিয়া কাপ মিশন শুরু করবে সাকিববাহিনী। আর এই ম্যাচকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন সাকিব।

    সাকিবের মতে, টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা হওয়ার কোন দলকেই হালকা ভাবে নেয়ার সুযোগ নেই। তবে প্রথম ম্যাচ থেকেই টুর্নামেন্টের ছন্দ নিজেদের দিকে করে নিতে চায় বাংলাদেশ। তিনি আরও জানিয়েছেন, দুবাই পৌঁছে এশিয়া কাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।

    সাকিব বলেন, 'এশিয়া কাপের জন্য প্রস্তুত হতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। টি-টোয়েন্টি ফরম্যাটে আসলে কখন কি হয় তা তো বলা যায় না, সবসময়ই উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়। আমরা তাই নিশ্চিত করে বলতে পারি না কে জিতবে কে হারবে। এসব টুর্নামেন্টে দ্রত ছন্দ খুজে পাওয়া খুব গুরুত্বপূর্ণ। তাই প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রথম ম্যাচ জিততে মুখিয়ে আছি, সেটা হলে পরবর্তী সবই ইতিবাচক হবে আশা করছি।'

    এ নিয়ে দ্বিতীয়বারের মত টি-টেন লিগে খেলবেন সাকিব। এবারের আসরে কেন তিনি আগ্রহী হলেন এর উত্তরে বাংলাদেশের এই অলরাউন্ডার বলেন, 'টি-টেনের প্রথম আসরে আমি খেলেছিলাম, চ্যাম্পিয়নও হয়েছিলাম। খুবই ভালো লেগেছিল, এই ফরম্যাটটা আমার মনে ধরেছে। যখন শুনেছি এবছর বাংলা টাইগার্স আমাকে নিতে চাচ্ছে আমি সুযোগটি লুফে নিয়েছি।' 

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬