Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • এশিয়া কাপে বাংলাদেশের মিশন শুরু আজ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২২ ১৫:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২২ ১৫:৩৮

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    এশিয়া কাপে বাংলাদেশের মিশন শুরু আজ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২২ ১৫:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২২ ১৫:৩৮

    এশিয়া কাপে বাংলাদেশের মিশন শুরু আজ

    মরুর বুকে এশিয়া কাপের উত্তাপ শুরু হয়ে গেছে আগেই। ব্যাট-বলের রোমাঞ্চ ছড়িয়ে গেছে সবখানে। তবে বাংলাদেশের পরীক্ষা এখনো শুরু হয়নি। আজ মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। 

    শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। টুর্নামেন্টে এটি বাংলাদেশের প্রথম ম্যাচ হলেও আফগানদের দ্বিতীয় ম্যাচ। 

    নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আফগানরা। ব্যাট-বলে দুই বিভাগেই আফগানিস্তানের কাছে পাত্তা পায়নি লঙ্কানরা। সেই উড়তে থাকা আফগাদের প্রতিপক্ষ এবার বাংলাদেশ। 

    আফগানিস্তানের চলমান ফর্ম ও আত্মবিশ্বাস—দুটিতেই যারা এগিয়ে আছে তাদের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের বাড়তি চাপ থাকা স্বাভাবিক। কিন্তু সব ভয়কে পেছনে ফেলে আত্মবিশ্বাসী ক্রিকেট খেলতেই মরিয়া লাল-সবুজের দল। শক্তিশালী আফগানদের সামলাতে সব রকম প্রস্তুতিই সেরেছে বাংলাদেশ। 

    যেমনটা জানিয়েছেন বাংলাদেশে টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীরাম। তিনি বলেন, 'আফগানিস্তান খুবই বিপজ্জনক দল। শুধু রশিদ খানের ওপর নির্ভর করে না। আমরা জানি রশিদ টি-টোয়েন্টিতে বিশ্বের অন্যতম সেরা বোলার। এটা অস্বীকার করার উপায় নেই। তবে আমরা যখন প্রস্তুতি নিচ্ছি, সেটি আফগানিস্তান দলের জন্যই। রশিদ খান, মোহাম্মদ নবি বা ফজল হক ফারুকিতে কিছু যায় আসে না। আমরা আফগানিস্তান দলের জন্যই প্রস্তুত। ক্রিকেটারদের কাছে কী প্রত্যাশা, সেটির স্বচ্ছ ধারণা আছে সবারই। অধিনায়কও এখানে দুর্দান্ত, সে তার প্রত্যাশার ব্যাপারটি ভালোভাবে তুলে ধরেছে। টি-টোয়েন্টির ব্যাপারে তার ভাবনা খুবই আধুনিক। বাংলাদেশ ক্রিকেটে এটি খুবই ব্যতিক্রমী।' 

    যদিও পুরোনো পরিসংখ্যান আর বর্তমান পারফর্ম কথা বলছে আফগানদের পক্ষে। টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আফগানিস্তান। তাদের পাঁচ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় তিনটিতে। সাম্প্রতিক পারফরম্যান্সেও দারুণ ছন্দে তারা। এসব পরিসংখ্যান বদলে বাংলাদেশ জয়ের হাসি হাসে কি না এখন সেটাই দেখার অপেক্ষা। 

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬