Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • প্রথম সেমিফাইনালে আজ মাঠে নামবে নিউজিল্যান্ড ও পাকিস্তান
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২২ ১২:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২২ ১২:৪১

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    প্রথম সেমিফাইনালে আজ মাঠে নামবে নিউজিল্যান্ড ও পাকিস্তান

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২২ ১২:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২২ ১২:৪১

    প্রথম সেমিফাইনালে আজ মাঠে নামবে নিউজিল্যান্ড ও পাকিস্তান

    দেখতে দেখতে শেষের পথে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাছাইপর্বের পর শেষ হয়ে গেল সুপারটুয়েলভের লড়াই। এবার শুরু হচ্ছে সেমিফাইনালের উত্তাপ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মাঠে নামবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়৷

    গ্রুপ ‘এ'-র চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রেখেছে নিউজিল্যান্ড। অপরদিকে 'বি'- গ্রুপে শেষ মুহূর্তের অনিশ্চয়তা কাটিয়ে রানার্সআপ হয়ে সেমির টিকেট পেয়েছে পাকিস্তান। এবার দুদল মুখোমুখি হবে ফাইনালে যাওয়ার মিশনে। 

    ২০২১ সালের বিশ্বকাপে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নেয় পাকিস্তান। একই প্রতিপক্ষের কাছে ফাইনালে হার মানে নিউজিল্যান্ড। এবার অস্ট্রেলিয়া বাদ পড়েছে সুপার টুয়েলভ থেকে। নিউজিল্যান্ডের বিশ্বকাপ যাত্রা শুরু হয় অস্ট্রেলিয়াকে হারিয়ে। ভারতের কাছে শেষ বলের দুঃখ নিয়ে আসর শুরু করে পাকিস্তান। আসরে শুরুটা ভিন্ন স্বাদে হলেও সেমির মঞ্চে খেলার স্বাদ পাচ্ছে দুদল।

    সিডনির পিচ ব্যাটসম্যানদের জন্য স্বর্গরূপে আবির্ভূত হবে আজ। রিপোর্ট বলছে, ২০০ রান তোলা সম্ভব। সেক্ষেত্রে টস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিউজিল্যান্ডের সুবিধা, তারা সবসময় সেখানে খেলে। ব্যাটিং অর্ডারে অধিনায়ক কেইন উইলিয়ামস ছাড়া চিন্তা নেই কাউকে নিয়ে। নামটি উইলিয়ামস বলে চিন্তার মাঝেও ভরসা করতে পারে ব্ল্যাকক্যাপরা।

    পাকিস্তানের বড় শক্তি বোলিং। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে দুর্দান্ত পেস আক্রমণের পাশাপাশি অলরাউন্ডার শাদাব খানের কার্যকরী ভূমিকা নির্ভার রাখছে অধিনায়ক বাবর আজমকে। বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস তো তাজা সঙ্গী।

    এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাদ পায়নি নিউজিল্যান্ড। ২০০৯ এর পর শিরোপা অধরা পাকিস্তানের। নিউজিল্যান্ড সবার আগে সেমিতে এলেও পাকিস্তান এসেছে ধুঁকে ধুঁকে। তবে মাঠে নামার আগে পুরোনো কথা ভুলে ফাইনালে উঠতে সম্ভাব্য সবই করবে দুই দল, সেটি না বললেও চলে।

    মুখোমুখি দেখায় গত পাঁচ টি-টোয়েন্টিতে ৪ বার জয় পেয়েছে পাকিস্তান। এদিক থেকে এগিয়ে বাবরের দল। সবশেষে নিউজিল্যান্ডকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জেতে পাকিস্তান। তা ছাড়া বিশ্ব মঞ্চেও কিউইদের বিপক্ষে রেকর্ড কথা বলছে পাকিস্তানের পক্ষে। তবে চলমান বিশ্বকাপের ফর্ম ধরে রেখে ম্যাচ খেললে নিউজিল্যান্ডের জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে।

    সবকিছুর উত্তর জানা যাবে আজ। সিডনিতে ফাইনালের টিকেট পেতে দুদলই লড়বে সমানে সমান। 

    সম্ভাব্য একাদশ (পাকিস্তান) : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, শাহিন আফ্রিদি, হারিস রউফ।

    সম্ভাব্য একাদশ (নিউজিল্যান্ড) : কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, গ্লেন ফিলিপস, মিচেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, জিমি নিশাম, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, লোকি ফার্গুসন, ইশ সোদি।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬