Journalbd24.com

বুধবার, ১ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • মন মাতানো ফুটবলে শেষ আটে আর্জেন্টিনা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২২ ০৩:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২২ ০৩:১৮

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    মন মাতানো ফুটবলে শেষ আটে আর্জেন্টিনা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২২ ০৩:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২২ ০৩:১৮

    মন মাতানো ফুটবলে শেষ আটে আর্জেন্টিনা

    অসাধারণ, নান্দনিক ফুটবলের প্রদর্শনীতে দর্শকদের মুগ্ধ করে কাতার বিশ্বকাপের শেষ আট নিশ্চিত করে ফেলল আর্জেন্টিনা। আজ শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে লিওনেল মেসির দল। প্রথম গোলটি এসেছে মেসির পা থেকেই। পুরো ম্যাচজুড়েই ছিল মেসির আগ্রাসন, জাদুকরী পারফর্মেন্স।

    সতীর্থরা ভুল না করলেও আরও অন্তত দুটি গোল হতে পারত। তাতে অবশ্য কিছুই যায় আসে না, কারণ আর্জেন্টিনা এখন শেষ আটে।

    শেষ ষোলোর ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছিল। কিন্তু গোল হচ্ছিল না। ম্যাচের প্রথম ৩০ মিনিটে ৬১ শতাংশ বলের দখল রাখলেও, একটি বেশি শট নিতে পারেনি আর্জেন্টিনা। অবশেষে গোলের অপেক্ষা ফুরাল ৩৫ মিনিটে। অসাধারণ এক গোলে আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন অধিনায়ক লিওনেল মেসি। ওই মুহূর্তে মেসি নিজেই ফ্রি কিক নিয়েছিলেন। ছয় গজ বক্স থেকে হেড করে বল ফেরান এক অজি ডিফেন্ডার।

    কিন্তু পুরোপুরি বিপদমুক্ত করতে না পারায় বল পেয়ে যান মেসি। তিনি অ্যালিস্টারকে পাস দিয়ে গোলপোস্টের দিকে এগিয়ে যান। ডি পলের পা ঘুরে মেসির কাছে বল আসতেই আলতো ছোঁয়ায় তা জালে পাঠিয়ে দেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই তার প্রথম আন্তর্জাতিক গোল। শুধু তাই নয়, বিশ্বকাপের নক-আউট পর্বেও এটা প্রথম গোল আর্জেন্টাইন মহাতারকার। এর মাধ্যমে বিশ্বকাপে গোলের হিসেবে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে ছাড়িয়ে গেলেন মেসি। এই নিয়ে বিশ্বকাপে তার গোল হলো ৯টি। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা।

    দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আর্জেন্টিনা তুমুল আক্রমণ শানায়। দারুন ছন্দ খুঁজে পাওয়া মেসি যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন। অস্ট্রেলিয়া ডিফেন্স সামলাতেই ব্যস্ত। একের পর এক আক্রমণে তাদের রক্ষণে বারবার আঘাত হানতে থাকে মেসি বাহিনী। অবশেষে ৫৭তম মিনিটে আলভারেজের গোলে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে আলভারেজকে বাড়ান ডি পল। বুলেট গতির শটে বল অস্ট্রেলিয়ার জালে জড়াতে ভুল করেননি এই ম্যান সিটি তারকা।

    ৭৭ মিনিটে আর্জেন্টিনাকে স্তব্ধ করে দেন গুডউইন। বেচিচের ক্রস থেকে গুডউইনের দুর্দান্ত গোলে ম্যাচে ফিরে অস্ট্রেলিয়া। ৮০তম মিনিটে ম্যাচে প্রায় সমতা ফিরছিল, আর্জেন্টিনার ডিফেন্স এ যাত্রায় বাঁচিয়ে দেয়। এরপর আর্জেন্টিনার আক্রমণ যেন আরও ধাঁরাল হয়ে ওঠে। শেষ মুহূর্তে অন্তত দুটি সুযোগ মিস করেন লাওতারো মার্টিনেজ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেসির শট লক্ষ্যভ্রষ্ট হয়। দুই মিনিট পর মেসির আরেকটি দারুণ আক্রমণ ঠেকিয়ে দেন অজি গোলকিপার। শেষ মিনিটে অসাধারণ সেভে অজিদের হতাশ করেন আর্জেন্টিনা গোলকিপার মার্টিনেজ।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬