Journalbd24.com

বুধবার, ১ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • অলৌকিকত্বের খোঁজে সন
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২২ ১৫:১৩
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২২ ১৫:১৩

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    অলৌকিকত্বের খোঁজে সন

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২২ ১৫:১৩
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২২ ১৫:১৩

    অলৌকিকত্বের খোঁজে সন

    দক্ষিণ কোরিয়ার সেরা তারকা তিনি। তাঁকে ঘিরেই আবর্তিত দেশটির বিশ্বকাপ স্বপ্ন। যদিও শুরুর দুই ম্যাচে ফেলতে পারেননি তেমন ছাপ। তৃতীয় ম্যাচে এসে দিয়েছেন আস্থার প্রতিদান।

    বাঁচা-মরার লড়াইয়ে দলের ত্রাতা হয়ে আসেন সন হিউং-মিন। শেষ ষোলো নিশ্চিত করতে পর্তুগালের বিপক্ষে দক্ষিণ কোরিয়াকে জিততেই হতো। কিন্তু শুরুতেই গোল হজম করে সেই স্বপ্ন দমকা হাওয়ায় উড়ে যেতে বসেছিল। তবে প্রথমার্ধে সমতায় ফিরিয়ে আশা বাঁচিয়ে রাখে এশিয়ার দেশটি। দ্বিতীয়ার্ধে সেই আশা পেল পূর্ণতা। ম্যাচের ৯১ মিনিটে সনের জাদু পাল্টে দেয় দক্ষিণ কোরিয়ার ভাগ্য। নিভতে থাকা আশায় আলোকিত এক প্রদীপ হয়ে আবির্ভূত হন সন। নিজেদের অর্ধ থেকে ক্ষিপ্রগতিতে প্রায় ৭০ গজ দৌড়ে এলেন একাই, পর্তুগালের তিন ডিফেন্ডারের ফাঁক দিয়ে আলতো টোকায় ডি-বক্সে এক পাস বাড়ালেন। আর ওই পাসেই গোল করেন হি চ্যান। তাতে পর্তুগালের মতো শক্তিশালী দলকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে পা রাখে দক্ষিণ কোরিয়া।

    কিন্তু কোরিয়ার এই অবিশ্বাস্য জয়ে থাকারই কথা ছিল না সনের। বিশ্বকাপের আগে আঘাত পান বাঁ চোখে। আঘাত গুরুতর হওয়ায় বিশ্বকাপ স্বপ্ন তাই নিভতেই বসেছিল সনের। তবে সফল অস্ত্রোপচারের পর শঙ্কার মেঘ দূর করে কোরিয়ার স্বপ্নযাত্রার সঙ্গী হয়ে যান। যদিও বিশ্বমঞ্চের প্রতি ম্যাচেই তাঁকে খেলতে হচ্ছে সুরক্ষা মাস্ক পরে। মাস্কের আড়ালে যেন ছিল তাঁর দুচোখ ভরা স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে কোরিয়ার প্রতিপক্ষ আজ ব্রাজিল। ওদিকে চোট কাটিয়ে এই ম্যাচে ফিরছেন সেলেসাওদের সেরা তারকা নেইমারও।

    ব্রাজিল বাধা টপকে যেতে হলে অসম্ভব কিছু একটা করে দেখাতে হবে দক্ষিণ কোরিয়াকে। কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে আবারও ‘অলৌকিক’ ঘটনার জন্ম দিয়ে নতুন কোনো গল্প লিখতে চান সন নিজেও, ‘আশা করছি, আমরা আরো একটি অলৌকিক ঘটনা রচনা করতে পারব। এখন পর্যন্ত আমরা দারুণ কিছু অর্জন করেছি, কিন্তু এখানেই শেষ নয়। আমরা শেষ ষোলোতে পৌঁছানোর লক্ষ্যে শুরু করেছিলাম এবং সেটা করতে পেরেছি। এখন আমাদের লক্ষ্য তা ছাড়িয়ে যাওয়া। ’

    বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সেরা সাফল্য এসেছিল ২০০২ সালে। ঘরের মাঠে হওয়া ওই আসরে চতুর্থ হয়েছিল তারা। এর পরের চার আসরের তিনবারই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় তাদের। তাই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে হলে রূপকথার কোনো গল্পই লিখতে হবে কোরীয়দের। অনবদ্য সেই গল্প লিখতে পারবেন তো সন? 

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬