Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২২ ২২:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২২ ২২:১৩

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২২ ২২:১৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২২ ২২:১৩

    স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

    রোমাঞ্চকর ফাইনাল জিতে স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। টাইব্রেকারে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৪-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জিতল কিংস। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ২-২ গোলে সমতায় থাকার পর অতিরিক্ত ৩০ মিনিটের খেলায়ও ছিল সমতা। এরপর টাইব্রেকারে ম্যাচ জিতে নেয় অস্কার ব্রুজোনের দল। টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে ম্যাচের নায়ক আনিসুর রহমান জিকো।

    কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় বসুন্ধরা কিংস। গোল করেন মিগেল ফিগেইরা। রাসেলের অর্ধে ইয়াসিন খানের কাছ থেকে বল কেড়ে নিয়ে ডি বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। নবম মিনিটে মিগেলের কর্নারে রেজা খানজাদেহের হেড ক্রসবারে প্রতিহত হয়। তা না হলে বাড়তে পারত ব্যবধান।

    তবে সমতায় ফিরতে বেশি সময় লাগেনি শেখ রাসেলের। ১২তম মিনিটেই শেখ রাসেলকে ম্যাচে ফেরান এমফন উদোহ। গোললাইনের ওপর থেকে মনির আলমের তুলে দেওয়া বলে ছয় গজ বক্সের মধ্য থেকে হেডে লক্ষ্যভেদ করেন উদোহ।

    ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় শেখ রাসেল। পেনাল্টি থেকে গোল করেন চার্লস দিদিয়ের। বক্সের মধ্যে এমফন উদোহকে ফেলে দেন কিংসের সাদ উদ্দিন। এতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মধ্যবিরতিতে যাওয়ার আগেই সমতায় ফেরে কিংস। সফল স্পট কিকে কিংসকে ম্যাচে ফেরান রবসন রোবিনহো।

    দ্বিতীয়ার্ধে কোনো দলই পারেনি কাঙ্ক্ষিত গোল করতে। কিংসকে বেশ কয়েকবার রক্ষা করেন আনিসুর রহমান জিকো। ৬৩ মিনিটে সোহেল রানার দূরপাল্লার শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে আটকান তিনি। সুযোগ আসে কিংসের সামনেও; কিন্তু নিখুঁত ফিনিশিংয়ের অভাবে পারেনি লক্ষ্যভেদ করতে। ৭৪ মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন দরিয়েলতন গোমেজ। রেজা খানের কাটব্যাকে গোলমুখ থেকে শট নেন দরিয়েলতন; কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়।

    অতিরিক্ত ৩০ মিনিটের  খেলায়ও সুযোগ তৈরি করেছে দুই দল। কিন্তু সেই সুযোগ থেকে পারেনি গোল করতে। ৯৫ মিনিটে আনিসুরের বীরত্বে আবারও রক্ষা পায় কিংস। অফসাইড ফাঁদ ভেঙে বক্সে ঢুকে পড়েন দিদিয়ের। কিন্তু তার নেওয়ার গতির শট এগিয়ে এসে আটকে দেন আনিসুর রহমান জিকো।

    দুই মিনিট বাদেই আবারও কিংস রক্ষণে হানা দেয় শেখ রাসেল। বক্সের বেশ খানিকটা বাইরে থেকে খালেকুজ্জামানের আচমকা শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন আনিসুর রহমান। অতিরিক্ত সময়ে খেলাতেও কেউ গোল করতে না পারায় ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানেই বাজিমাত করে বসুন্ধরা কিংস।

    টাইব্রেকারে প্রথম চারটি শটেই কিংসের হয়ে গোল করেন রোবিনহো, দরিয়েলতন, রেজা খানজাদেহ ও আনিসুর রহমান। কিন্তু শেখ রাসেলের প্রথম শটেই গোল করতে ব্যর্থ হন সোহেল রানা। দ্বিতীয় শটে হেমন্ত ভিনসেন্ট সফল হলেও তৃতীয় শটে খালেকুজ্জামানকে আটকে দেন আনিসুর রহমান। এতেই শিরোপা উৎসবে মাতে বসুন্ধরা কিংস।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬