Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • কাতারে প্রথম হ্যাটট্রিক পর্তুগালের গনসালো রামোসের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ডিসেম্বর, ২০২২ ১৪:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ডিসেম্বর, ২০২২ ১৪:৩৩

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    কাতারে প্রথম হ্যাটট্রিক পর্তুগালের গনসালো রামোসের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ডিসেম্বর, ২০২২ ১৪:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ডিসেম্বর, ২০২২ ১৪:৩৩

    কাতারে প্রথম হ্যাটট্রিক পর্তুগালের গনসালো রামোসের

    বিশ্বকাপ ফুটবলে ৩২ বছর পর নকআউট পর্বে এবং কাতার বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক হয়েছে। হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড গনসালো রামোস।

    মঙ্গলবার রাতে লুসাইল স্টেডিয়ামে সুইজারল্যান্ডের বিপক্ষে এই হ্যাটট্রিক করেন রামোস। ৬-১ গোলে ম্যাচ জিতে পর্তুগাল জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে।

    বিশ্বকাপে ঘানার বিপক্ষে ম্যাচের ৮৮তম মিনিটে এবং উরুগুয়ের বিপক্ষে ম্যাচের ৮২তম মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর বদলি হিসেবে মাঠে নেমেছিলেন রামোস। তবে শেষ ষোলোর ম্যাচে রোনালদোর বদলে শুরু থেকেই রামোসকে মাঠে নামান কোচ ফার্নান্দো সান্তোস।

    আন্তর্জাতিক ফুটবলে প্রথমবার শুরুর একাদশে নামার উপলক্ষ রঙিন করলেন পেশাদার ফুটবলে বেনফিকার হয়ে খেলা এই ফরোয়ার্ড। কাতার বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করলেন তিনি।

    বিশ্বকাপে পর্তুগিজদের পক্ষে হ্যাটট্রিক করা ফুটবলার চারজন। তাদের মধ্যে রয়েছেন ১৯৬৬ আসরে কোয়ার্টার ফাইনালে উত্তর কোরিয়ার বিপক্ষে ৪ গোল করা ইউসেবিও, ২০০২ আসরে গ্রুপ পর্বে পোল্যান্ডের বিপক্ষে পাওলেতা ও ২০১৮ আসরে গ্রুপ পর্বে স্পেনের বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদো।

    কেবল দেশীয় রেকর্ডই নয়, এই হ্যাটট্রিকের মাধ্যমে আরও কিছু অর্জন যোগ হয়েছে রামোসের নামে। ২০০২ সালে জার্মানির মিরোস্লাভ ক্লোসার পর প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে প্রথমবার শুরুর একাদশে নেমেই হ্যাটট্রিক করলেন এই পর্তুগিজ।

    এছাড়া বিশ্বকাপের নকআউট পর্বে সবশেষ হ্যাটট্রিক হয়েছে ১৯৯০ সালে। সেবার শেষ ষোলোয় কোস্টারিকার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন চেকোস্লোভাকিয়ার স্কুরাভি।

    সুইজারল্যান্ডের বিপক্ষে রামোসের প্রথম গোলটি আসে ম্যাচের ১৭তম মিনিটে। বাঁ দিক থেকে জোয়াও ফেলিক্সের বাড়ানো বল ধরে দুরূহ কোণ থেকে দুরন্ত শটে লক্ষ্যভেদ করেন রামোস। ৫১তম মিনিটে ডান দিক থেকে দিয়োগো দালোতের পাস গোলমুখে পেয়ে টোকায় নিজের দ্বিতীয় গোলটি করেন রামোস। ৬৭তম মিনিটে পাল্টা আক্রমণে ডি-বক্সে ঢুকে দারুণ চিপ শটে আগুয়ান গোলরক্ষক সমারের ওপর দিয়ে বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক করেন তিনি।

    বিশ্বকাপ শুরুর আগে গত ১৭ নভেম্বর নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের মাধ্যমে অভিষেক হয় রামোসের।

    এরআগে পর্তুগাল অনুর্ধ্ব-১৯ ও অনুর্ধ্ব-২১ দলের হয়েও হ্যাটট্রিক করেছিলেন গনসালো রামোস।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬