Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • কেন্দ্রীয় চুক্তিতে ২১ ক্রিকেটার, প্রথমবার জাকির-হাসান
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৩ ১৭:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৩ ১৭:০৮

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    কেন্দ্রীয় চুক্তিতে ২১ ক্রিকেটার, প্রথমবার জাকির-হাসান

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৩ ১৭:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৩ ১৭:০৮

    কেন্দ্রীয় চুক্তিতে ২১ ক্রিকেটার, প্রথমবার জাকির-হাসান

    ২১ ক্রিকেটারকে নিয়ে ২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবার সুযোগ পেয়েছেন জাকির হাসান ও হাসান মাহমুদ। ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে শতক হাঁকিয়ে এই পুরষ্কার পেলেন জাকির। ধারাবাহিকভাবে পারফর্ম করে জায়গা করে নিয়েছেন হাসান মাহমুদ। জাকির শুধু টেস্ট ও হাসান শুধু টি-টোয়েন্টির চুক্তিতে আছেন।

    শনিবার (২১ জানুয়ারি) বিকেলে এক বিবৃতি দিয়ে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নাম প্রকাশ করে বিসিবি। তিন সংস্করণের জন্য আলাদা চুক্তি করা হয়েছে ক্রিকেটারদের সঙ্গে।

    দুর্দান্ত পারফর্ম করে মেহেদী হাসান মিরাজ তিন সংস্করণের চুক্তিতে ঢুকে গেছেন। এর আগে সব সংস্করণে থাকলেও মুশফিকুর রহিম টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় তিনি আছেন টেস্ট ও ওয়ানডেতে। অন্যদিকে পেসার শরিফুল ইসলামকে এবার টেস্টের চুক্তিতে রাখা হয়নি। আছেন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। মাহমুদউল্লাহ রিয়াদ টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ার পর এবার চুক্তি থেকেও বাদ পড়লেন।

    আগের বছর টেস্টের চুক্তিতে ছিলেন ইয়াসির আলী, সাদমান ইসলাম ও মাহমুদুল জয়। তিনজনই বাদ পড়েন পারফর্ম করতে না পারায়। আর টি-টোয়েন্টির চুক্তিতে থাকা নাঈম শেখেরও একই হাল হয়েছে। এবার জায়গা হয়নি তার। তবে ভাগ্য ভালো নুরুল হাসান সোহানের। সন্তোষজনক পারফর্ম্যান্স না করতে পারলেও টি-টোয়েন্টির সঙ্গে এবার টেস্টের চুক্তিতেও ঢুকেছেন তিনি।

    এ ছাড়া এবারের চুক্তিতে এসেছেন পেসার খালেদ আহমেদ ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। খালেদকে টেস্টে ও মোসাদ্দেককে টি-টোয়েন্টির চুক্তিতে রাখা হয়েছে। 

    তিন সংস্করণ: সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।

    টেস্ট ও ওয়ানডে: তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

    টেস্ট ও টি-টোয়েন্টি: নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান।

    টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও জাকির হাসান।

    ওয়ানডে ও টি-টোয়েন্টি: আফিফ হোসেন, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

    ওয়ানডে: মাহমুদউল্লাহ রিয়াদ।

    টি-টোয়েন্টি: নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী ও হাসান মাহমুদ।

    বাদ পড়েছেন: ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম ও মোহাম্মদ নাঈম শেখ।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬