Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • শেষ বলের রোমাঞ্চে কুমিল্লার টানা পঞ্চম জয়
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩ ১৮:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩ ১৮:৩৫

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    শেষ বলের রোমাঞ্চে কুমিল্লার টানা পঞ্চম জয়

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩ ১৮:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩ ১৮:৩৫

    শেষ বলের রোমাঞ্চে কুমিল্লার টানা পঞ্চম জয়

    পরাজয় দিয়ে বিপিএল শুরু করা কুমিল্লা ভিক্টোরিয়ান্স এখন যেন হারতেই ভুলে গেছে। একটানা ম্যাচ জিতে যাচ্ছে তারা। আজ শনিবার খুলনা টাইর্গাসকে ৪ রানে হারিয়েছে ইমরুল কায়েসের দল। এটা কুমিল্লার টানা পঞ্চম জয়। শেষ বলের লড়াইয়ে মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে পেরে ওঠেননি খুলনা অধিনায়ক ইয়াসির আলী রাব্বি।

    সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রান তাড়ায় নেমে ১৪ রানে প্রথম উইকেট হারিয়েছিল খুলনা টাইগার্স। তামিম ইকবালকে ১১ রানে লেগ বিফোরের ফাঁদে ফেলেন নাসিম শাহ। অপর ওপেনার অ্যান্ডি বালব্রিনি ৩৮ রান করেছেন। তিনে নেমে শাই হোপ করেন ৩২ বলে ৩৩ রান। ম্যাচের পরিস্থিতি তখনো কুমিল্লার দিকেই ঝুঁকে ছিল।

    কিন্তু মাহমুদুল হাসান জয়ের ১৩ বলে ২ চার ২ ছক্কায় ২৬ রানের ঝড় সব এলোমেলো করে দেয়। তাকে ফিরিয়ে ফের ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন মোসাদ্দেক। শেষদিকে খুলনা অধিনায়ক ইয়াসির আলী রাব্বি চেষ্টা করেছেন। শেষ বলে দরকার ছিল ৬ রানের। মোসাদ্দেকের বলে এক রানের বেশি নিতে পারেননি ইয়াসির। তিনি অপরাজিত থাকেন ১৯ বলে ৩ চার ১ ছক্কায় ৩০* রানে। ৪ রানে ম্যাচ জিতে নেয় কুমিল্লা।

    এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে র্নিধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৬৫ রান করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। উদ্বোধনী জুটিতে ৬৫ রান তুলেন লিটন দাস ও মোহাম্মদ রিজওয়ান। এর মধ্যে ৫০-ই লিটনের। লিটনের বিদায়ের পর ৬০ রানের জুটি গড়েন রিজওয়ান ও জনসন চার্লস।

    ২২ বলে ৩৯ রানের ইনিংস খেলেন চার্লস। তাঁর ইনিংসে কোনো চার ছিল না, ছিল ৫টি ছক্কা। এরপর আর কোনো উইকেট হারায়নি কুমিল্লা।শেষ ২৫ বলে ৩৯ রান তুলে ১৬৫ রানের স্কোর গড়ে কুমিল্লা। ২০ ওভার ব্যাট করে একটি ছক্কা ও চারটি চারে ৪৭ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন রিজওয়ান। ১১ বলে অপরাজিত ১৩ রান করেন খুশদিল শাহ। খুলনার পক্ষে ওয়াহাব রিয়াজ ও নাহিদুল ইসলাম একটি করে উইকেট লাভ করেন।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬