Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • দেশের প্রথম ‘এলিট’ সালমা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২৩ ২৩:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২৩ ২৩:৫০

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    দেশের প্রথম ‘এলিট’ সালমা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২৩ ২৩:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২৩ ২৩:৫০

    দেশের প্রথম ‘এলিট’ সালমা

    ২০২১ সালে ফিফা সহকারী রেফারির ব্যাজ পেয়েছিলেন সালমা আক্তার মনি। দুই বছরের মধ্যে এএফসির এলিট প্যানেলেও ঢুকে পড়লেন তিনি। প্রথম বাংলাদেশি নারী রেফারি হিসেবে ২০২৩ সালের জন্য ‘এএফসি এলিট সহকারী রেফারি’র স্বীকৃতি অর্জন করেছেন সালমা। 

    আজ সোমবার এএফসি থেকে চিঠি পেয়েছেন ২৫ বছর বয়সী এই নারী রেফারি। ফিফা রেফারি জয়া চাকমা পরীক্ষা দিয়ে এবারও উতরাতে পারেননি। এ বছরের ১৫ থেকে ১৯ জানুয়ারি মালয়েশিয়ায় গিয়ে ‘এএফসি এলিট প্যানেল রিক্রুটমেন্ট’ পরীক্ষা দিয়েছিলেন তাঁরা। ফিফার তালিকাভুক্ত রেফারিরা এই পরীক্ষা দেওয়ার সুযোগ পান। টিকে গেলে এক বছর এলিট রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন। এলিট প্যানেলে থাকতে হলে প্রতিবছরই দিতে হয় পরীক্ষা।

    ২০২১ সাল থেকেই এএফসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হতে পরীক্ষা দিয়ে যাচ্ছিলেন সালমা। ওই বছর দুইবার পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি তিনি। অবশেষে এবার পেরেছেন। প্রথম বাংলাদেশি নারী রেফারি হিসেবে এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হতে পেরে স্বভাবতই উচ্ছ্বসিত নেত্রকোনার এই মেয়ে। পাশাপাশি কিছুটা চাপও অনুভব করছেন তিনি, ‘আজ বিকেল ৩টার দিকে রেজাল্ট পেলাম। খুবই ভালো লাগছে। কিন্তু অনেক চাপও বেড়েছে। কারণ এটা অর্জনের চেয়ে ধরে রাখা কঠিন। এ বছরের নভেম্বরে একটা কোর্স আছে, সেটা করতে হবে। একটা ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরির পাশাপাশি রেফারিং করি। এ জন্য আমাকে প্রচণ্ড পরিশ্রম করতে হয়।’

    এলিট প্যানেলের তালিকাভুক্ত না হওয়ায় দক্ষিণ এশিয়ার বাইরে ম্যাচ পেতেন না সালমা। এখন শুধু সাফই নয়, এএফসির বিভিন্ন টুর্নামেন্টেও সহকারী হিসেবে ম্যাচ পাবেন তিনি। তাতে বেশ রোমাঞ্চিত সালমা, ‘সবাই ফিফার পরে এএফসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হতে চায়। এলিটে না থাকলে সাফের বাইরের ম্যাচ পাওয়া যায় না। এএফসির টুর্নামেন্টগুলোতে ম্যাচ পেলে নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারব। অনেক নতুন নতুন বিষয় শিখতে ও জানতে পারব।’

    বয়সভিত্তিক ও জাতীয় দল মিলিয়ে ১০টি আন্তর্জাতিক ম্যাচে সহকারী রেফারি হিসেবে ছিলেন সালমা। ২০২১ সালে গড়েছিলেন নতুন ইতিহাস। ছেলেদের প্রিমিয়ার লিগ ফুটবলে বাংলাদেশের প্রথম নারী হিসেবে সহকারী রেফারির দায়িত্ব পালন করেন সালমা।

    এএফসি এলিট প্যানেলে বাংলাদেশের সর্বশেষ রেফারি ছিলেন তৈয়ব হাসান শামসুজ্জামান। ২০১৬ সালে তাঁর অবসরের পর এলিট প্যানেলে রেফারি হিসেবে বাংলাদেশের আর কেউ জায়গা করে নিতে পারেননি। তবে এলিট প্যানেলে সহকারী হিসেবে আছেন বাংলাদেশের পুরুষ রেফারি মনির ঢালী।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬