Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ৯২ বছরের পুরনো রেকর্ড ছুঁলেন হালান্ড
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ মে, ২০২৩ ১৩:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ মে, ২০২৩ ১৩:৪২

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ৯২ বছরের পুরনো রেকর্ড ছুঁলেন হালান্ড

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ মে, ২০২৩ ১৩:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ মে, ২০২৩ ১৩:৪২

    ৯২ বছরের পুরনো রেকর্ড ছুঁলেন হালান্ড

    ফুটবল বোদ্ধারা বলছেন- লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর যুগ শেষ। এখন সময় আর্লিং হালান্ড ও কালিয়ান এমবাপ্পের। সত্যিই তাই। রোববার রাতে দুজনেই পেয়েছেন গোলের দেখা। দুজনেই ভেঙে চলেছেন একের পর এক রেকর্ড। রেকর্ড ভাঙার দৌড়ে হালান্ড অবশ্য বেশ খানিকটা এগিয়ে।

    এই যেমন রোববার রাতে ম্যানসিটির জয়ের ম্যাচে গোল করে আরও দুটি রেকর্ড স্পর্শ করেছেন হালান্ড। তার মধ্যে একটি ৯২ বছরের পুরনো।

    ম্যাচের ৩ মিনিটে করা গোলটি ছিল প্রিমিয়ার লিগে তার ৩৪তম। এর মধ্য দিয়ে এক মৌসুমে প্রিমিয়ার লিগে করা সর্বোচ্চ ৩৪ গোলের রেকর্ড স্পর্শ করেন তিনি। তার আগে অ্যালান শিয়েরার (১৯৯৪-৯৫) ও অ্যান্ডি কোল (১৯৯৩-৯৪) প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ ৩৪ গোল করেছিলেন। নরওয়েজিয়ান তারকার সামনে অবশ্য সুযোগ রয়েছে তাদের পেছনে ফেলার। লিগে এখনো ৬ ম্যাচ বাকি তাদের। এই ৬ ম্যাচে একটি গোলের দেখা পেলেই ইতিহাস গড়ে ফেলবেন হালান্ড।

    অবশ্য রোববার রাতে তিনি ৯২ বছরের পুরনো একটি রেকর্ডও ছুঁয়েছেন। ১৯৩১ সালের পর ইংল্যান্ডের শীর্ষ লিগে খেলা প্রথম কোনো খেলোয়াড় হিসেবে এক মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। মোট ৪২ ম্যাচ খেলে গোলগুলো করেছেন তিনি।

    তার আগে সবশেষ ১৯৩১ সালে অ্যাস্টন ভিলার টম ওয়ারিং এক মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৫০ গোল করেছিলেন। অবশ্য সব ধরনের প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলের রেকর্ড ৬৩। ১৯২৭-২৮ মৌসুমে এভারটনের হয়ে খেলা ডিক্সি ডিন সব ধরনের প্রতিযোগিতায় ৬৩ গোল করেছিলেন।

    হালান্ডের ৫০ গোলের ৩৪টি এসেছে প্রিমিয়ার লিগ থেকে। যা তিনি করেছেন ৩০ ম্যাচ খেলে। চ্যাম্পিয়নস লিগে ৮ ম্যাচ খেলে করেছেন ১২ গোল। বাকি চারটি গোলের তিনটি করেছেন এফএ কাপে। আর একটি করেছেন কারাবাও কাপে।

    হালান্ডের রেকর্ড ছোঁয়ার ম্যাচে ম্যানচেস্টার সিটি ২-১ ব্যবধানে জিতেছে ফুলহামের বিপক্ষে। ম্যাচের ৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন হালান্ড। ৩৬ অপর গোলটি করেন জুলিয়ান আলভারেজ। ১৫ মিনিটে ফুলহামের কার্লোস ভিনিসিয়াস একটি গোল শোধ দেন।

    এই জয়ে ম্যানচেস্টার সিটি আর্সেনালকে পেছনে ফেলে উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ৩২ ম্যাচ থেকে সিটির সংগ্রহ ৭৬ পয়েন্ট। আর ৩৩ ম্যাচে আর্সেনালের সংগ্রহ ৭৫ পয়েন্ট।

    ১০ সপ্তাহ পর প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরলো পেপ গার্দিওলার শিষ্যরা

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬