Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ঢাকায় নেমে ‘বাজ পাখি’ নাম মুখস্থ করছেন মার্টিনেজ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুলাই, ২০২৩ ১৪:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুলাই, ২০২৩ ১৪:০৮

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ঢাকায় নেমে ‘বাজ পাখি’ নাম মুখস্থ করছেন মার্টিনেজ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুলাই, ২০২৩ ১৪:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুলাই, ২০২৩ ১৪:০৮

    ঢাকায় নেমে ‘বাজ পাখি’ নাম মুখস্থ করছেন মার্টিনেজ

    অপেক্ষার প্রহর শেষ। সকল জল্পনা কল্পনা দূর করে ঢাকায় পৌঁছে গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ। 

    সোমবার (৩ জুলাই) ভোর সাড়ে পাঁচটায় নির্ধারিত সময়ের ত্রিশ মিনিট পর আমস্টারডাম থেকে সরাসরি তাকে বহনকারী বিমান ঢাকায় এসে পৌঁছায়। বিমানবন্দরে তার জন্য ছিল কড়া নিরাপত্তা। আগেই জানা ছিল, সমর্থকদের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ নেই। তাই বিমানবন্দরে দেখা মেলেনি আর্জেন্টিনার পার ভক্তদেরও। 

    সাদা-কালো সংমিশ্রণে ডেনিম জ্যাকেট, ভেতরে সাদা টি শার্ট, কালো প্যান্ট আর কাঁধে একই রঙের ব্যাগ নিয়ে এমিলিয়ানো মার্টিনেজ বেরিয়ে আসেন বিমানবন্দর থেকে। প্লেন থেকে নামার পর থেকেই বিভিন্ন মুহূর্ত নিজের মুঠোফোনে বন্দী করে রাখতে দেখা যায় তাকে। ভিভিআইপি গেট দিয়ে যখন বেরিয়ে আসেন তখনও দেখা যায় নিজের মোবাইলে ছবি বা ভিডিও করছিলেন। বিমানবন্দর থেকে তার গন্তব্য ছিল হোটেল ওয়েস্টিন। 

    বাংলাদেশে তার সফরের স্পন্সর করা প্রতিষ্ঠান ফান্ডেড নেক্সট। ফান্ডেড নেক্সট ভেঞ্চারের সিইও সৈয়দ আব্দুল্লাহ জায়েদ এবং চীফ স্ট্র্যাটেজিক অফিসার সৈয়দ আব্দুল্লাহ গালিবের সঙ্গে হোটেলে প্রাণবন্ত সময় কাটাতে দেখা যায় মার্টিনেজকে। এ সময় তার হাতে এক ভক্তের চিঠিও পৌঁছায়। যেখানে মার্টিনেজকে জিজ্ঞেস করা হয়েছিল, তার পছন্দের রং কি? মার্টিনেজ উত্তরে বলেছে, ‘নীল এবং সাদা।’

    ফেসবুকে এক পোষ্টে গালিব লিখেছেন, ‘এয়ারপোর্ট থেকে হোটেলে যাত্রাপথে গাড়িতে মার্টিনেজকে বলেছিলাম, বাংলাদেশের মানুষ তোমাকে বাজ পাখি নামে ডাকে। বিশ্বাস করুন, পুরোটা রাস্তা সে নামটা বলছিল এবং মুখস্থ করার চেষ্টা করছিল। আমাদের বাজ পাখিকে স্বাগত।’  

    ইনস্টাগ্রাম পোষ্টে ঢাকার রাস্তার ছবি দিয়ে মার্টিনেজ ক্যাপশন দিয়েছেন, ‘বাংলাদেশ।’  সঙ্গে বাংলাদেশের পতাকা ও ভালোবাসার চিহ্ন এঁকে দিয়েছেন।

    কয়েক ঘণ্টা বিশ্রাম শেষে প্রগতি সরণিতে ফান্ডেডনেক্সট’র কার্যালয়ে যাবেন মার্টিনেজ। সেখানে ঘণ্টাখানেক সময় দেবেন। তার আগমন উপলক্ষে একটি অনুষ্ঠান রাখা হয়েছে। যেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

    দুপুর ২টায় মার্টিনেজের সঙ্গে সাক্ষাৎ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিকেল ৪টা ৪০ মিনিটের ফ্লাইটে তিনি ঢাকা ছাড়বেন কলকাতার উদ্দেশ্যে। ১১ ঘণ্টার জন্য বাংলাদেশে এসেছেন লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের নায়ক।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬