Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • অবসরের ঘোষণা দিলেন ব্রড
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৩ ১৩:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৩ ১৩:১৫

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    অবসরের ঘোষণা দিলেন ব্রড

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৩ ১৩:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৩ ১৩:১৫

    অবসরের ঘোষণা দিলেন ব্রড

    টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল বোলার স্টুয়ার্ট ব্রড। অ্যাশেজে ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট তারই। চলতি অ্যাশেজেও ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনি। দারুণ ছন্দে আছেন এই ক্রিকেটার, উপভোগ করছেন খেলাটাকে। এর মধ্যেই অবসরের ঘোষণা দিলেন ব্রড।

    অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা ছিল গতকাল শনিবার (২৯ জুলাই)। তৃতীয় দিনের খেলা শেষে স্কাই স্পোর্টসের মুখোমুখি হয়ে অবসরের সিদ্ধান্ত জানান ইংলিশ পেসার ব্রড।

    ব্রড বলেন, ‘রোববার (৩০ জুলাই) বা সোমবার (৩১ জুলাই) হতে চলেছে ক্রিকেটে আমার শেষ দিন। ইংল্যান্ডের জার্সি গায়ে লম্বা এক ভ্রমণ ছিল। ইংল্যান্ডের ব্যাজ ধারণ করতে পেরে আমি সত্যিই সম্মানিত। চলতি সিরিজও অসাধারণ যাচ্ছে। চমৎকার সিরিজের অংশ হতে পেরে আমি গর্বিত।’

    ২০১৪ সালে সর্বশেষ টি-টোয়েন্টি এবং ২০১৬ সালে সর্বশেষ ওয়ানডে খেলেন ব্রড। এরপর পুরো মনোযোগ দেন সাদা পোশাকে। নিজেকে গড়ে তোলেন থ্রি লায়ন্সের অবিচ্ছেদ্য অংশ হিসেবে। বয়স ৩৭ হলেও খেলা চালিয়ে নেবার মতো ফিট আছেন ব্রড, তার প্রমাণ দিয়েছেন অ্যাশেজে।

    পাঁচ ম্যাচে নিয়েছেন ২০ উইকেট। বল হাতে সিরিজে এখন পর্যন্ত ইংলিশদের সেরা পারফরমার তিনি। তবু কেন এখনই অবসর, এমন প্রশ্নে ব্রড বলেন, ‘আমি ক্রিকেটকে ভালোবাসি। চমৎকার একটি সিরিজ কাটালাম। অ্যাশেজ আমাকে অনেক কিছু দিয়েছে। আমার মনে হয়েছে, ভালো ছন্দে থাকাকালেই শেষ করা উচিত। এখন সবচেয়ে দুর্দান্ত সময় কাটছে।’

    এবারের অ্যাশেজে পঞ্চম বোলার ও দ্বিতীয় পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৬০০ উইকেট নেওয়ার মাইলফলক ছুঁয়েছেন ব্রড। স্বদেশি জেমস অ্যান্ডারসনের পর দ্বিতীয় পেসার ব্রড, যিনি এমন কীর্তি গড়েছেন। ১৬৭ টেস্টে তার উইকেট ৬০২টি।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬