Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • উইন্ডিজকে নাস্তানাবুদ করে সিরিজ জিতল ভারত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ আগস্ট, ২০২৩ ১৩:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ আগস্ট, ২০২৩ ১৩:৩৯

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    উইন্ডিজকে নাস্তানাবুদ করে সিরিজ জিতল ভারত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ আগস্ট, ২০২৩ ১৩:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ আগস্ট, ২০২৩ ১৩:৩৯

    উইন্ডিজকে নাস্তানাবুদ করে সিরিজ জিতল ভারত

    সিরিজের প্রথম ওয়ানডেতে হেসেখেলে জিতলেও পরের ম্যাচেই স্বাগতিক উইন্ডিজের কাছে হেরেছিল ভারত। যে কারণে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেটি রূপ নিয়েছিল সিরিজ জেতার লড়াইয়ে। সেখানে ক্যারিবিয়ানদের রীতিমতো নাস্তানাবুদ করে সিরিজ নিজেদের করে নিয়েছে টিম ইন্ডিয়া।

    ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেটে ৩৫১ রান করেছিল ভারত। জবাবে ৩৫.৩ ওভারে মাত্র ১৫১ রানে গুটিয়ে যায় উইন্ডিজের ইনিংস। ২০০ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে মেন ইন ব্লুজরা

    এদিন টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান শেই হোপ।  রোহিত শর্মার অনুপস্থিতিতে এ ম্যাচে ভারতকে নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। ঈশান কিষাণ ও শুভমান গিলের ব্যাটে উড়ন্ত সূচনা পায় ভারত। ১৯.৪ ওভারের উদ্বোধনী জুটিতে দুজনে যোগ করেন ১৪৩ রান।

    ইয়ানিক কারিয়াহর বলে ব্যক্তিগত ৭৭ রানে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে কিষাণ ফিরলে ভাঙে এ জুটি। তার সঙ্গী গিল সেঞ্চুরির সুবাস পেলেও শেষ পর্যন্ত তিন অংকের দেখা পাননি। সাজঘরে ফেরার আগে এ ওপেনার খেলেন ৮৫ রানের ইনিংস। 

    এ ইনিংসে ভারতের হয়ে ফিফটির দেখা পান আরও দুজন। সঞ্জু স্যামসন ৫১ রানে ফিরলেও ৫২ বলে ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। এছাড়া সূর্যকুমার যাদব ৩৫ রান করেন।

    রান উৎসবের ম্যাচে উইন্ডিজের হয়ে কিপ্টে বোলিং করেছেন গুদাকেশ মোতি। ১০ ওভার হাত ঘুরিয়ে ৩৮ রান খরচায় এক উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া আলজারি জোসেফ, রোমারিও শেফার্ড দুটি ও কারিয়াহ একটি উইকেট নেন।

    রান তাড়া করতে নেমে খাতা খোলার আগেই আউট হন ব্র্যান্ডন কিং। তার সঙ্গী কাইল মেয়ার্সও ৪ রানের বেশি করতে পারেননি। দুজনকেই ফেরান এ সিরিজে অভিষিক্ত মুকেশ কুমার। শুরুর এ ধাক্কা আর সামলে উঠতে পারেনি ক্যারিবীয়রা।

    নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা উইন্ডিজ একসময় ১০০ রানের নিচেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল। নবম উইকেটে ৫৫ রানের জুটি গড়ে স্বাগতিকদের এ লজ্জা থেকে মুক্তি দেন জোসেফ ও মোতি। 

    দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন মোতি। এছাড়া অ্যালিক আথানাজে ৩২, জোসেফ ২৬ ও কারিয়াহ ১৯ রান করেন। আর কেউ দুই অংকের ঘরে যেতে পারেননি।

    ভারতের হয়ে এ ম্যাচে বল হাতে মূল আগুন ঝরিয়েছেন শার্দুল ঠাকুর। তিনি একাই শিকার করেছেন ৪ উইকেট। এছাড়া মুকেশ তিনটি, কুলদীপ যাদব দুটি ও জয়দেব উনাদকাট একটি করে উইকেট শিকার করেন। 

    ওয়ানডে সিরিজ শেষে এখন টি-টোয়েন্টি ফরম্যাটে লড়াইয়ের অপেক্ষায় দুই দল। একই ভেন্যুতে আগামীকাল থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে উইন্ডিজ ও ভারত।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬