Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • মেসি ম্যাজিকে শেষ ষোলোতে মায়ামি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৩ ১২:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৩ ১২:৪১

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    মেসি ম্যাজিকে শেষ ষোলোতে মায়ামি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৩ ১২:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৩ ১২:৪১

    মেসি ম্যাজিকে শেষ ষোলোতে মায়ামি

    ইন্টার মায়ামিতে মেসি ম্যাজিক চলছেই। লিগস কাপের গ্রুপপর্বের দুই ম্যাচে তিন গোল করা মেসি ‘রাউন্ড অব থার্টি টু’ তথা শেষ ৩২ এর ম্যাচেও জোড়া গোল করেছেন। তার জোড়া গোলে ভর করে আজ বৃহস্পতিবার সকালে অর্লান্ডো সিটিকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটিতে মেসি যোগ দেওয়ার পর এ নিয়ে টানা তৃতীয় জয় তুলে নিলো গোলাপি রঙের জার্সিধারীরা।

    এদিন ম্যাচের সপ্তম মিনিটেই মেসির গোলে এগিয়ে যায় মায়ামি। এ সময় ডি বক্সের বাইরে থেকে ক্রসে বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন রবার্ত টেইলর। সেটা পেনাল্টি বক্সের সামনে বুকে রিসিভ করে বাম পায়ের ভলিতে গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ান আর্জেন্টাইন সুপারস্টার।

    অবশ্য ১৭ মিনিটেই সমতা ফেরায় অর্লান্ডো সিটি। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে আসা বল পেয়ে ডান পায়ে শট নিয়ে সমতা ফেরান সিজার আরাউজো। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের লড়াই।

    বিরতির পর পরই আবার এগিয়ে যায় ইন্টার মায়ামি। এ সময় পেনাল্টি এরিয়ায় মায়ামির জোসেফ মার্টিনেজকে ফাউল করেন অর্লান্ডোর অ্যান্তোনিও কার্লোস। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-১ করেন মার্টিনেজ।

    ৭২ মিনিটের মাথায় মেসি তার জোড়া গোল পূর্ণ করেন। এবার তাকে গোলে সহায়তা করেন ফিনিশীয় তারকা টেইলর। এ সময় বামদিক দিয়ে আক্রমণে ওঠেন টেইলর। এরপর চিপে বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন। সেটা পেয়ে যান মার্টিনেজ। তিনি বাড়িয়ে দেন সামনে থাকা মেসিকে। এবার ডান পায়ের ভলিতে গোল করেন বিশ্বকাপ জয়ী তারকা। তাতে ৩-১ গোলে এগিয়ে যায় মায়ামি।

    অবশ্য ম্যাচের যোগ করা সময়ে (৯০+৯) অর্লান্ডো সিটির আরাউজো আরও একটি গোল শোধ দিয়েছিলেন। কিন্তু সেটি ভিএআর চেকে বাতিল হয়।

    শেষ ষোলোতে স্বদেশি ক্লাব এফসি ডালাসের মুখোমুখি হবে মেসি-টেইলররা। যারা আজ ২-১ গোলে হারিয়েছে মেক্সিকান ক্লাব মাজাতলানকে।

    তবে আজকের ম্যাচের ২১ মিনিটে একটি হলুদ কার্ড দেখেন মেসি। পরবর্তী ম্যাচে আরও একটি হলুদ কার্ড দেখলে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না তিনি।

    ৬ থেকে ৮ আগস্টের মধ্যে হবে শেষ ষোলোর ম্যাচ। এরপর ১১ থেকে ১২ আগস্টের মধ্যে হবে কোয়ার্টার ফাইনাল। দুটি সেমিফাইনাল হবে ১৫ আগস্ট। আর লিগস কাপের ফাইনাল হবে ১৯ আগস্ট।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬