Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগে আল-নাসর
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৩ ১৪:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৩ ১৪:৩২

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগে আল-নাসর

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৩ ১৪:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৩ ১৪:৩২

    দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগে আল-নাসর

    সৌদি প্রো লিগে টানা দুই ম্যাচ হেরে বেশ চাপেই ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর আল-নাসর। সেই হারকে সঙ্গী করেই এএফসি চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে মাঠে নেমেছিল তারা। এদিন ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিখে শেষ পর্যন্ত কোয়ালিফাই করেছে সৌদি আরবের ক্লাবটি।

    মঙ্গলবার (২২ আগস্ট) রাতে আরব আমিরাতের ক্লাব শাবাব আল-আহলির বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে রোনালদোরা। শুরুতে এগিয়ে গিয়েও ম্যাচের ৮৭তম মিনিট পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে ছিল আল-নাসর। এরপর ম্যাচের শেষ ৯ মিনিটে ৩ গোল করে বাছাইপর্ব বাধা কাটিয়েছে রোনালদো-মানেরা। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয়ে মূলপর্বে জায়গা করে নিয়েছে নাসর।

    এদিন ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন রোনালদো। ম্যাচের ১০ মিনিটের মাথায় দারুণ এক সুযোগ পেয়েছিলেন পর্তুগিজ এই তারকা। কিন্তু ভাগ্য-বিড়ম্বনায় গোলের দেখা পাননি তিনি। তবে পরের মিনিটেই ব্রাজিলিয়ান তারকা অ্যান্ডারসন তালিসকার গোলে এগিয়ে যায় ‘দ্য গ্লোবাল ওয়ান’ খ্যাত দলটি। ব্রজোভিচের কর্নার থেকে নিখুঁত এক হেডে লক্ষ্যভেদ করেন তালিসকা।

    গোল হজমের পর দ্রুতই ম্যাচে ফিরে আল-আহলি। ম্যাচের ১৮তম মিনিটেই সমতায় ফিরে তারা। ইয়াহিয়া আল-ঘাসানির গোলে ম্যাচে সমতা ফেরে আরব আমিরাতের ক্লাবটি।

    প্রথমার্ধের বাকি সময়েও গোলের জন্য আপ্রাণ চেষ্টা চালায় উভয় দলই। তবে শেষ পর্যন্ত ১-১ সমতাতেই শেষ হয় প্রথমার্ধ।

    বিরতি থেকে ফিরেই সৌদি চ্যাম্পিয়নদের হতাশায় ডুবায় আল-আহলি। দারুণ এক ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করে দলের লিড বাড়ান আল ঘাসানি।

    গোল হজমের পর আরও মরিয়া হয়ে উঠে সাদিও মানে-রোনালদোরা। শেষ দিকে মনেই হচ্ছিল, বাছাইপর্ব পেরিয়ে মূলপর্বে খেলা হচ্ছে না তাদের। তবে ফুটবল রোমাঞ্চ চ্যাপ্টারের বেশ খানিকটা তখনো বাকিই ছিল বোধহয়। ম্যাচের ৮৮তম মিনিটে সুলতান আল ঘানামের গোলে সমতায় ফেরে আল নাসর।

    তবে নাটকীয় এই ম্যাচের শেষটা তখনো বাকি। ম্যাচের অতিরিক্ত সময়ে জোড়া গোলে প্রত্যাবর্তনের দারুণ এক গল্প রচনা করে মধ্যপ্রাচ্যের অন্যতম সেরা ক্লাবটি।

    ম্যাচের ৯৫তম মিনিটে দারুণ এক হেডে গোল করে সতীর্থদের আনন্দের জোয়ারে ভাসান তালিসকা। এরপর ম্যাচের ৯৭তম মিনিটে রোনালদোর সহায়তায় আরব আমিরাতের ক্লাবটির জয়ের আশায় শেষ পেরেক ঠোকেন ব্রজোভিচ। এতে ৪-২ ব্যবধানের জয়ে মূলপর্ব নিশ্চিত করে রিয়াদের ক্লাবটি।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬