Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • নিউ জিল্যান্ডকে হেসেখেলে উড়িয়ে দিলো ইংল্যান্ড
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৩ ১২:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৩ ১২:৪৮

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    নিউ জিল্যান্ডকে হেসেখেলে উড়িয়ে দিলো ইংল্যান্ড

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৩ ১২:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৩ ১২:৪৮

    নিউ জিল্যান্ডকে হেসেখেলে উড়িয়ে দিলো ইংল্যান্ড

    তিন ম্যাচে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডকে হেসেখেলেই উড়িয়ে দিলো ইংল্যান্ড। দুর্দান্ত বোলিংয়ের পর চোখ ধাঁধানো ব্যাটিংয়ে কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছে জশ বাটলারের দল।

    বুধবার (৩০ আগস্ট) ইংল্যান্ডের চেস্টার-লি-স্ট্রিটে প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে নিউ জিল্যান্ড। জবাব দিতে নেমে ডেভিড মালানের ফিফটিতে ভর করে ৩৬ বল হাতে রেখেই জয় তুল নেয় ইংল্যান্ড।

    ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল নিউ জিল্যান্ড। লুক উডের প্রথম ওভারে টানা তিনটি ছক্কা মারনে ফিন অ্যালেন! এরপর অ্যালেন ও ডেভন কনওয়ে বিদায় নিতেই ‘অক্কা’ পেতে শুরু করে টিম সাউদির দল। ষষ্ঠ ওভারে টিম সেইফার্টকেও বোল্ড করে দেন উড। তাতে পাওয়ার প্লেতে নিউ জিল্যান্ড তোলে ৩ উইকেটে ৩৮ রান।

    এরপর শুরু হয় আসা-যাওয়ার মিছিল। ফিলিপস ছাড়া আর কেউ টিকতে পারেননি। একে একে ফিরে যান মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল ও মিচেল স্যান্টনার। দ্রুত রান তোলার চেষ্টায় উডের বলে ক্যাচ দিয়ে ৪১ রান করে ফেরেন ফিলিপসও। শেষ দিকে অ্যাডাম মিলনে, ইশ সোধি ও সাউদির জোরে ১৩৯ রান পর্যন্ত যায় নিউ জিল্যান্ড।

    ইংলিশদের পক্ষে ২৩ রানে ৩ উইকেট নিয়ে সফলতম বোলার ব্রাইডন কার্স। ৩৭ রানে তিন উইকেট নেন লুক উড।  একটি করে উইকেট নেন আদিল রশিদ, মঈন আলী ও লিয়াম লিভিংস্টোন।

    রান তাড়ায় নেমে ইংল্যান্ডকে পথ দেখান মালান। দুই ছক্কা ও পাঁচ চারে ৪২ বলে এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান করেন ৫৪ রান। মালানের দায়িত্বশীল ব্যাটিং আর উইল জ্যাকসের পাল্টা আক্রমণে শুরুটা ভালো করে ইংল্যান্ড।

    এরপর ১২ বলে ২২ রান করে জ্যাকস বিদায় নিলে ক্রিজে আসেন হ্যারি ব্রুক।  এর মাঝেই বিদায় নেন মালান। লিয়াম লিভিংস্টোনকে নিয়ে বাকি কাজটা সারেন ব্রুক। ২৭ বলে তিন ছক্কা ও দুই চারে তিনি খেলেন ৪৩ রানের ঝড়ো ইনিংস।

    আগামী শুক্রবার ম্যানচেস্টারে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।

    সংক্ষিপ্ত স্কোর:
    নিউ জিল্যান্ড: ১৩৯/৯, ২০ ওভার (ফিলিপস ৪১, চ্যাপম্যান ১১)
    ইংল্যান্ড: ১৪৩/৩, ১৪ ওভার (মালান ৫৪, ব্রুক ৪৩*)
    ফল: প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জয়ী ইংল্যান্ড।
    ম্যান অব দা ম্যাচ: ব্রাইডন কার্স

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬