Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • লংকানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:৫৯

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    লংকানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:৫৯

    লংকানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

    শ্রীলংকার বিপক্ষে প্রথম পর্বে হারের প্রতিশোধ সুপার ফোরে নিতে পারবেন কি সাকিব-মুশফিকরা! বিষয়টা অনেকটাই নির্ভর করছে ব্যাটারদের ওপর। ফাইনালের সম্ভাবনা ধরে রাখার জন্যও এ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। তবে কলম্বোর বৃষ্টি সব হিসাব পালটা দিতে পারে। আগামী সপ্তাহ কলম্বোতে প্রায় প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

    ৩১ আগস্ট পাল্লেকেলেতে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে মাত্র ১৬৪ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ৫ উইকেটে হারতে হয়েছিল সেদিন। ওই এক হারে আসর থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে চলে গিয়েছিল টাইগারা। অবশ্য দেয়ালে পিঠ ঠেকে গেলেই যেন টাইগারদের সেরাটা বেরিয়ে আসে। তিন দিনের ব্যবধানে লাহোরের ভয়াবহ গরমে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে এশিয়া কাপে নিজেদের সর্বোচ্চ ৩৩৪ রান তুলে নিয়েছিল বাংলাদেশ। সেই লাহোরে ব্যাটিং স্বর্গেই আবার পাকিস্তানের বিপক্ষে ১৯৩ রানে অলআউট। 

    যদিও টাইগার অধিনায়ক কলম্বোতে ভুল শুধরে নামার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে কাজটা এতো সহজ হবে না। এর বড় কারণ উইকেট। লাহোরের উইকেটে ভুল না করলে কাউকে আউট করা কঠিন। বল চমৎকারভাবে ব্যাটে আসে। সে তুলনায় শ্রীলংকার উইকেট ঐতিহাসিকভাবেই কিছুটা মন্থর। কলম্বো ও পাল্লেকেলে উভয় উইকেটেই বল নিচু হয় এবং মন্থর। বাংলাদেশের জন্য এটা এক দিক থেকে সুবিধাই। কারণ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের মতো বিশুদ্ধ ব্যাটিং উইকেটে সাধারণত বাংলাদেশ দল খেলে না। মিরপুর-চট্টগ্রামসহ বাংলাদেশের সর্বত্রই মন্থর উইকেট। তাই কলম্বোতে ভালো করার সম্ভাবনা রয়েছে।

    এখন পর্যন্ত টুর্নামেন্টের তিন ম্যাচে তিন ভিন্ন একাদশ নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। লংকানদের বিপক্ষে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে এসেও দেখা যাবে পরিবর্তন। টিকে থাকার লড়াইয়ে ভাল কিছুই করতে চায় দলের খেলোয়াড়রা। গতকাল কলম্বোয় বৃষ্টি হয়নি। সকাল থেকেই লংকার রাজধানীর আকাশ পরিষ্কার। তাই বিকেলে হাথুরু জানান, কন্ডিশন অনুযায়ী ম্যাচের একাদশে পরিবর্তন আনবে বাংলাদেশ।

    এদিন বাংলাদেশ একাদশে আসতে পারে দুই পরিবর্তন। নাঈম শেখের পরিবর্তে ওপেনিংয়ে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে। এছাড়া থাকবেন লিটন দাস। তিনে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে। চারে সাকিব আল হাসান, পাঁচে তাওহিদ হৃদয়, ছয়ে শামিম হোসেন। সাতে আফিফ হোসেন। আট নম্বরের জায়গায় দলে ফিরতে পারেন শেখ মাহেদি। স্পিনবান্ধব এবং ব্যাটিং সহায়ক উইকেট বিবেচনায় মেহেদিকে দেখা যেতে পারে এই ম্যাচে। এছাড়া তিন পেসার হিসেবে থাকবেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবং শরিফুল ইসলাম।

    বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ
    এনামুল হক বিজয়, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, শামিম হোসেন, আফিফ হোসেন, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬