Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • নেইমারের চোটের ম্যাচে উরুগুয়ের কাছে ব্রাজিলের হার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৩ ১৩:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৩ ১৩:০৬

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    নেইমারের চোটের ম্যাচে উরুগুয়ের কাছে ব্রাজিলের হার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৩ ১৩:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৩ ১৩:০৬

    নেইমারের চোটের ম্যাচে উরুগুয়ের কাছে ব্রাজিলের হার

    দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে ব্রাজিলকে হারিয়ে দিয়েছে আরেক লাতিন পরাশক্তি উরুগুয়ে। আজ বুধবার বাংলাদেশ সময় সকালে শুরু হওয়া ম্যাচটিতে ২-০ গোলের ব্যবধানে জিতেছে উরুগুয়ে। ম্যাচে গোল করেন দারউইন নুনে্জ ও দে লা ক্রুস।

    ম্যাচের শুরু থেকেই অগোছালো খেলতে থাকে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিবর্ণতার সুযোগটাই কাজে লাগিয়ে দীর্ঘ ২২ বছরের আক্ষেপ ঘুচিয়ে সেলেসাওদের বিপক্ষে জয়ের সুবাস পেল উরুগুয়ে। এর আগে সর্বশেষ দেখায় ২০২১ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ৪-১ গোলে জিতেছিল ব্রাজিল।

    ম্যাচের ২৭তম মিনিটে প্রথম আক্রমণ আসে। নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়ায় আক্রমণ শাণান রদ্রিগো ও গাব্রিয়েল জেসুস। তবে রুদ্রিগোর ভুল পাসে ভেস্তে যায় সেই সুযোগ। বিপরীতে ম্যাচের ৪২তম মিনিটে লক্ষ্যে প্রথম শট রাখতে পারে কোনো দল এবং তা থেকেই এগিয়ে যায় উরুগুয়ে।

    মাঠের বাঁদিক ধরে দারুণ ক্ষিপ্রতায় বল নিয়ে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে নুনেজের উদ্দেশ্য কাটব্যাক করেন মাক্সিমিলিয়ানো আরাউহো। জোরালো হেডে ঠিকানা খুঁজে নেন লিভারপুল ফরোয়ার্ড। বিরতির আগে আর কেউ লক্ষ্যে রাখতে পারেনি। তাতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় উরুগুয়ে।

    ৪৫তম মিনিটে ইনজুরিতে পড়েন নেইমার। নিকোলাস দে লার ফাউলে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। বদলি নামেন রিচার্লিসন। দ্বিতীয়ার্ধেও দুটি মিস করেন দুই দল। ৫৩তম মিনিটে প্রতিপক্ষের সীমানায় ফ্রি কিক পেয়েও মিস করে উরুগুয়ে। ৬১তম মিনিটে গাব্রিয়েলের হেড হয় লক্ষ্যভ্রষ্ট।

    ৭৭তম মিনিটে ব্রাজিলের শেষ আশায় পানি ঢেলে দেন ক্রুস। ডান দিকের বাইলাইনে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের চ্যালেঞ্জ কাটিয়ে কাটব্যাক করেন নুনেজ। ছয় গজ বক্সে বল পেয়ে জালে পাঠাতে ভুল করেননি ক্রুস। বাকি সময়ে বিবর্ণতা ঝেড়ে আর জয়ে ফিরতে পারেনি ব্রাজিল। 

    এই জয়ে আর্জেন্টিনা থেকে আরও পিছিয়ে পড়লো ফার্নান্দো দিনিজের শিষ্যরা। তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে অবস্থান করেছে আর্জেন্টিনা। এক ম্যাচ বেশি খেলে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে উরুগুয়ে। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তিনে অবস্থান ব্রাজিলের।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬