Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ডি কক-ক্লাসেন ঝড়ে সাকিবদের বিশাল লক্ষ্য দিল প্রোটিয়ারা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৩ ১৯:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৩ ১৯:২০

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ডি কক-ক্লাসেন ঝড়ে সাকিবদের বিশাল লক্ষ্য দিল প্রোটিয়ারা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৩ ১৯:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৩ ১৯:২০

    ডি কক-ক্লাসেন ঝড়ে সাকিবদের বিশাল লক্ষ্য দিল প্রোটিয়ারা

    একজনই বদলে দিল পুরো ইনিংসের চিত্র। আসরে নিজের তৃতীয় সেঞ্চুরি। আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। চাপে পড়া অবস্থানে থেকে শেষ পর্যন্ত ১৪০ বলে কুইন্টন ডি ককের ১৭৪ রানের বিধ্বংসী এক ইনিংস। শেষের দিকে প্রোটিয়া তাণ্ডবে যোগ দিল আরও এক নাম, হেনরিখ ক্লাসেন। তাতেই নিজেদের পঞ্চম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩৮২ রানের বিশাল সংগ্রহ পেল দক্ষিণ আফ্রিকা।

    মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শুরুটা বেশ ভালোই করেছিল সাকিবরা। টসে হেরে ব্যাট করতে নামা প্রোটিয়াদের শুরুতেই চাপে ফেলে তার দল। দলীয় ৩৩ রানের মাথায় ওপেনার রিজা হেন্ডরিক্সকে (১২) বোল্ড করে ফেরান পেসার শরিফুল ইসলাম। পরের ওভারেই রাসসি ফন ডার ডুসেনকে (১) লেগ বিফোরের ফাঁদে ফেলে ফেরান মেহেদী হাসান মিরাজ।

    Unibots.in

    সময় গড়ালে শুরুর নিষ্প্রভ প্রোটিয়ারা ক্রমেই হয়ে উঠল ভয়ংকর। দলীয় ১৬৭ রানের মাথায় সাকিব আল হাসানের বলে মার্করাম (৬০) ফিরলে ভাঙে তৃতীয় উইকেটে ১২১ রানের দুর্দান্ত এক জুটি

    তবে থামানো যায়নি ডি কককে। ১০১ বলে তুলে নেন আসরের নিজের তৃতীয় সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৭৪ রানে থামেন এই উইকেটরক্ষক ব্যাটার। তার দুর্দান্ত এই ইনিংসে ছিল ১৫টি চার ও ৭টি ছক্কার মার। ব্যাট হাতে মাঠে নামার সময় ছিলেন আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার ৮ নম্বরে। সাজঘরের ফেরার সময় বিরাট কোহলিকে ছাড়িয়ে ৪০৭ রান নিয়ে আপাতত শীর্ষে আছেন ডি কক।

    স্কোরবোর্ডে তখন ৪ উইকেট হারিয়ে ৩০৯ রান। ডি কককে ফেরালেও কমেনি রানের গতি। নিজেদের আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হেনরিখ ক্লাসেন এদিনও ব্যাট হাতে ছিলেন আগ্রাসী। শেষে দিকে দারুণভাবে এগোলেও সেঞ্চুরিতে আক্ষেপ থাকল ১০ রানের। ৪৯ বলে ২ চার ও ৮ ছক্কায় ৯০ রান করে হাসান মাহমুদের বলে ফেরেন ডানহাতি এই ব্যাটার। তাতেই গড়ে যায় বিশাল লক্ষ্য। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮২ তোলে মার্করামের দল।

    হাসান মাহমুদ নেন দুটি উইকেট। সাকিব, মিরাজ ও শরিফুল নেন একটি করে উইকেট। 

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬