Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • শাখতারকে হারিয়ে ‘হ্যাটট্রিক’ জয়ে গ্রুপ শীর্ষে বার্সেলোনা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৩ ১২:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৩ ১২:৫০

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    শাখতারকে হারিয়ে ‘হ্যাটট্রিক’ জয়ে গ্রুপ শীর্ষে বার্সেলোনা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৩ ১২:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৩ ১২:৫০

    শাখতারকে হারিয়ে ‘হ্যাটট্রিক’ জয়ে গ্রুপ শীর্ষে বার্সেলোনা

    চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার জয়রথ ছুটেই চলছে। তারই ধারাবাহিকতায় বুধবার (২৫ অক্টোবর) ‘এইচ’ গ্রুপের ম্যাচে শাখতারকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিলো জাভি হার্নান্দেজের শিষ্যরা। হ্যাটট্রিক জয়ে গ্রুপে নিজেদের অবস্থান আরও মজবুত করলো কাতালানরা।

    এই ম্যাচে তরুণ একটা দল নামিয়েছিলেন বার্সেলোনা কোচ জাভি। চোটের কারণে ছিলেন না রবার্ট লেভানডোভস্কি, ফ্রেঙ্কি ডি ইয়ংদের মতো তারকা। জাভির আস্থার শতভাগ প্রতিদান দিলেন ফেরমিন লোপেজ-লামিনে ইয়ামালরা। আর তাতেই বার্সার বাজিমাত।

    ম্যাচের অষ্টম মিনিটে প্রথম গোলের সুযোগ পায় বার্সেলোনা। ওরিওল রোমেউয়ের স্লাইড পাস ধরে ক্ষিপ্রগতিতে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে ছিটকে জাল লক্ষ্য করে শট নেন লোপেজ। কোনোমতে পা বাড়িয়ে এই তরুণকে গোলবঞ্চিত করেন শাখতার গোলরক্ষক।

    এরপর ২৪তম মিনিটে দুর্বল শট নিয়ে হতাশ হতে হয় জোয়াও ফেলিক্সকে। এর চার মিনিট পরই অবশ্য উল্লাসে ভাসে ক্যাম্প ন্যু। ইলকাই গুন্ডোয়ানের পাস বুক দিয়ে নামিয়ে ভলি করেছিলেন লোপেজ, কিন্তু বল পোস্টে লেগে চলে আসে বক্সেই থাকা ফেরান তোরেসের পায়ে। বাকি কাজটা অনায়াসে সারেন স্প্যানিশ ফরোয়ার্ড।

    গোলের রেশ কাটতে না কাটতেই আবারও বার্সেলোনার আক্রমণ এবং গোল। ৩৬তম মিনিটে তোরেসের পাস ধরে একটু এগিয়ে শট নেন লোপেজ। বল পোস্টের ভেতরের কানায় লেগে জড়ায় জালে। তাতে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার জালের দেখা পান ২০ বছর বয়সী লোপেজ।

    প্রথমার্ধে আরও একটি সুযোগ পায় বার্সেলোনা। তবে কাজে লাগাতে পারেনি। বার্সেলোনার আক্রমণাত্মক ফুটবলের বিপরীতে এই সময় অনেকটাই চুপসে ছিল শাখতার। তাতে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতালান ক্লাবটি।

    দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ধারা বজায় রাখে বার্সেলোনা। তবে হতাশ হতে হয়। ফেলিক্সের দূরূহ কোণ থেকে নেওয়া হেড আটকান শাখতার গোলরক্ষক। এরপর মার্কোস আলোনসোর ফ্রি কিক গোলরক্ষকের গ্লাভস গলে বেরিয়ে গেলেও সামনে থাকা তোরেস পারেননি সুযোগ কাজে লাগাতে।

    এর মধ্যেই পাল্টা আক্রমণে ৬২তম মিনিটে এক গোল শোধ করে শাখতার। ইরাকলি আজারভির থ্র পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন হিওরহি সুদাকভ। এরপর বার্সেলোনার একটি গোল অফসাইডের ফাঁদে বাদ পড়ে। ফলে ২-১ গোলের জয় নিয়েই খুশি থাকতে হয় জাভির দলকে।

    এই জয়ে ‘এইচ’ গ্রুপে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করেছে বার্সেলোনা। এদিকে তিন ম্যাচে দ্বিতীয় হারের তেতো স্বাদ পাওয়া শাখতার ৩ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে পোর্তো। তিন ম্যাচে ৩ হারে তলানিতে অ্যান্টওয়ার্প।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬