Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • বর্ণবাদের শিকার ভিনিসিয়াস, তদন্ত করবে বার্সেলোনা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৩ ১৩:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৩ ১৩:৪০

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    বর্ণবাদের শিকার ভিনিসিয়াস, তদন্ত করবে বার্সেলোনা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৩ ১৩:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৩ ১৩:৪০

    বর্ণবাদের শিকার ভিনিসিয়াস, তদন্ত করবে বার্সেলোনা

    চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে স্বাগত জানিয়েছিল বার্সেলোনা। ম্যাচ জিতে বার্সার স্বাগতকে সুন্দরভাবে গ্রহণ করলেও একটি অভিযোগ তুলেছে মাদ্রিদের ক্লাবটি। বর্ণবাদের শিকার হয়েছেন রিয়ালের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। এই ঘটনায় তদন্তে নেমেছে বার্সা।

    বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে শনিবার (২৮ অক্টোবর) লা লিগার ম্যাচে পিছিয়ে পড়েও জুড বেলিংহ্যামের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পায় রিয়াল। তাদের দ্বিতীয় গোলটি আসে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে। ওই গোলের পরপরই বর্ণবাদী আচরণের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। 

    এই ঘটনায় বার্সেলোনার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ম্যাচের পরদিন এক বিবৃতিতে তদন্তের ব্যাপারটি নিশ্চিত করেছে কালাতান ক্লাবটি, ‘প্রতিপক্ষের প্রতি সম্মান দেখানো সহ বার্সেলোনা সবসময় খেলাধুলার মূল্যবোধ রক্ষা করবে। আমরা যে কোনো বর্ণবাদী আচরণের তদন্ত করবো।’ 

    শুধু বার্সেলোনা নয়, এই ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে লা লিগা কর্তৃপক্ষও। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে তারা ইতোমধ্যেই শুরু থেকেই কাজ করছে বলে জানিয়েছে। খুব দ্রুত জড়িতদের বের করে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ লিগ কর্তৃপক্ষ।

    লা লিগায় ভিনিসিয়াসের সঙ্গে বর্ণবাদী আচরণ যেন নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর আগে গত মৌসুমেও ক্লাসিকোয় বর্ণবাদের শিকার হয়েছিলেন তিনি। সেবার বর্ণবাদী আচরণের আটটি ঘটনা নথিভুক্ত হয়। 

    সেই ঘটনার পর গত সপ্তাহে সেভিয়ার মাঠেও বর্ণবাদী আচরনের শিকার হন ব্রাজিলিয়ান তারকা। তখন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় সেভিয়া। তারা বর্ণবাদী আচরণ করা দর্শককে স্টেডিয়াম থেকে বের করে দেয়। এই ঘটনায় সেভিয়া কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছিলেন ভিনিসিয়াস।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬