Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • সাকিবের সঙ্গে তাসকিনেরও নিউজিল্যান্ড সিরিজ শেষ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৩ ২১:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৩ ২১:৩২

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    সাকিবের সঙ্গে তাসকিনেরও নিউজিল্যান্ড সিরিজ শেষ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৩ ২১:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৩ ২১:৩২

    সাকিবের সঙ্গে তাসকিনেরও নিউজিল্যান্ড সিরিজ শেষ

    আঙুলে চিড় ধরার কারণে বিশ্বকাপ শেষ করে আসতে পারেননি সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে অষ্টম ম্যাচ শেষে উড়াল দিয়েছিলেন ঢাকায়। অনিশ্চয়তায় ছিল নিউ জিল্যান্ড সিরিজ। সেটাই সত্য হলো। এবার শুধু সাকিব নয়, তাসকিন আহমেদও ছিটকে গেছেন। 

    বিশ্বকাপ চলাকালিন তাসকিন মাসেল টিয়ারের সমস্যায় পড়েন। এ জন্য কিউইদের বিপক্ষে হোম সিরিজে ঝুঁকি নিতে চায়নি বোর্ড। আর সাকিবের ব্যান্ডেজ খোলা হবে ৬ ডিসেম্বর। এমনিতেই খেলা সম্ভব হচ্ছে না তার। রাইজিংবিডিকে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ। 

    মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে মেডিকেল বিভাগ জানায়, ‘চিড় থাকায় চার সপ্তাহ পর সেলাই খোলা হবে। ৬ নভেম্বর এটা হওয়ায় সেলাই খোলা হবে ৬ ডিসেম্বর। এর আগে খোলার কোনো সুযোগই নেই। তাসকিনকেও বিশ্রাম দেওয়া হবে, উপায় না থাকলে অন্তত এক টেস্টে।’

    শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমে শুরুতেই আঙুলে ব্যথা পেয়েছিলেন সাকিব। কাউকে বুঝতে না দিয়ে নিজে আঙুল টেনে সোজা করে, হাতে টেপ ও ব্যথানাশক ওষুধ খেয়ে ২২ গজে লড়াই চালিয়ে যান। রান তাড়ায় প্রতি আক্রমণে গিয়ে শ্রীলঙ্কার বোলারদের এলোমেলো করে দেন।

    ছয় ম্যাচ পর দলকে জয়ে ফেরানোর দিনে অলরাউন্ড নৈপূণ্যে সাকিব হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। বল হাতে ২ উইকেটের পর ব্যাট হাতে ৬৫ বলে ৮২ রান। ১২ চার ও ২ ছক্কায় ১২৬.১৫ স্ট্রাইক রেটে সাজানো ইনিংসটি গড়ে দেয় ব্যবধান।

    সাকিব না থাকায় নিউ জিল্যান্ড সিরিজের দুই টেস্টের জন্য বিসিবিকে খুঁজতে হবে অধিনায়কও। ২৮ নভেম্বর সিলেটে ও ৬ ডিসেম্বর ঢাকায় হবে দ্বিতীয় টেস্ট। অন্যদিকে তাসকিনের না থাকাটা ভোগাতে পারে বাংলাদেশকে। ইনজুরির কারণে ইবাদত হোসেনও নেই।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬