Journalbd24.com

বুধবার, ১ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন যারা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩ ১৪:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩ ১৪:০৬

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন যারা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩ ১৪:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩ ১৪:০৬

    বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন যারা

    স্বাগতিক ভারতের ৬ উইকেটের হার আর অস্ট্রেলিয়ার ৬ষ্ঠ বিশ্বকাপ। ভারতের মাটিতে বিশ্বকাপ শেষ হলো বড় রকমের নীরবতা দিয়ে। নিজ দেশের মাটিতে ভারতের এমন হারে স্তব্ধ ছিল গোটা নরেন্দ্র মোদি স্টেডিয়াম। ফাঁকা সেই মাঠেই ট্রফি নিয়ে উল্লাস করলেন প্যাট কামিন্স-ট্রাভিস হেডরা। আর ভারত ডুবল বিষাদের নীল সমুদ্রে।  

    বিশ্বকাপের পর এখন ব্যস্ততা পরিসংখ্যান আর সেরা একাদশের যাচাইবাছাই নিয়ে। দিনকয়েক আগেই নিজেদের সেরা একাদশ ঘোষণা করেছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। এবার নিজেদের সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ম্যাগাজিন। একাদশে যথারীতি রাজত্ব করেছেন ভারতের ক্রিকেটাররা। 

    উইজডেনের প্রকাশিত এই বিশ্বকাপের সেরা একাদশের ৬ জনই বিশ্বকাপে রানার্সআপ হওয়া ভারতের। ৩ জন জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়া থেকে। নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা থেকে সেরা ১১তে এসেছেন ১ জন করে।

    একাদশে ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন রোহিত শর্মা। তার সঙ্গী হিসেবে রয়েছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড। রোহিত এবারের বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের কীর্তি গড়েছেন। আর সেমিফাইনাল-ফাইনালের বিগ ম্যাচে নিজেকে প্রমাণ করেছেন হেড। 

    বিরাট কোহলি টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার এবং সিরিজ সেরা খেলোয়াড়। স্বাভাবিকভাবেই জায়গা করে নিয়েছেন এই একাদশে। ফর্মে থাকা ড্যারেল মিচেল এই একাদশে নিউজিল্যান্ডের একমাত্র প্রতিনিধি। বিশ্বকাপে নিয়মিত রানের দেখা পেয়েছিলেন এই কিউই ব্যাটার।

     

    এরপরেই আছেন লোকেশ রাহুল, গ্লেন ম্যাক্সওয়েল এবং রবীন্দ্র জাদেজা। রাহুল এই স্কোয়াডের উইকেটরক্ষক। স্পিন বোলিং অলরাউন্ডার আর লোয়ার মিডল অর্ডারের ভারসাম্য রক্ষা করবেন ম্যাক্সওয়েল ও জাদেজা।  

    পেসার হিসেবে একাদশে জায়গা হয়েছে দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি, ভারতের মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহর। স্পিনার হিসেবে রয়েছেন অ্যাডাম জাম্পা। 

    উইজডেনের সেরা একাদশ

    রোহিত শর্মা (অধিনায়ক), ট্রাভিস হেড, বিরাট কোহলি, ড্যারেল মিচেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, জেরাল্ড কোয়েটজি, অ্যাডাম জাম্পা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬